কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২,৬৭৭

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৭ জনে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

সংগঠনটির মতে, অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ হাজার ৯৭ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

তবে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিক্ষোভে মোট কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানে এই বিক্ষোভ শুরু হয়। প্রথমে দোকানদার, ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত লোকজন ধর্মঘট ও বিক্ষোভে নামেন। তাদের অভিযোগ ছিল লাগামহীন মূল্যস্ফীতি, দেশটির মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন এবং ক্রমাগত অবনতি হওয়া অর্থনৈতিক পরিস্থিতি।

পরবর্তী সময়ে এই আন্দোলন তেহরান ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নিতে শুরু করেন। ধীরে ধীরে অর্থনৈতিক দাবির পাশাপাশি এই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

বিশ্লেষকদের মতে, ইরান দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বেকারত্ব সমস্যায় ভুগছে। এসব কারণে সাধারণ মানুষের অসন্তোষ আরও তীব্র হয়ে উঠেছে এবং বিক্ষোভের মাত্রা দিন দিন বাড়ছে।

ইরানে চলমান এই বিক্ষোভ এখন দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সামাজিক ও রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। নিহত ও আটক ব্যক্তির সংখ্যা ক্রমেই বাড়ছে, যা মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও জোরালো করছে। পরিস্থিতির দ্রুত শান্তিপূর্ণ সমাধান না হলে এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র : TRT World

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X