তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

আজ জয়ার ‘ডিয়ার মা’

আজ জয়ার ‘ডিয়ার মা’

অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই তার জনপ্রিয়তা সমানে সমান। যার ধারাবাহিকতায় ভারতে আজ মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’। এতে প্রথমবারের মতো মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

জয়া আহসান বলেন, “‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে আজ। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, আমার প্রতি বিশ্বাস রেখেছেন একজন অভিনেত্রী হিসেবে। ভালো একটি চরিত্র আমাকে দিয়েছেন।”

জয়া আহসান আরও বলেন, ‘এ সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে দর্শকরা এবারই প্রথম আমাকে দেখবেন পর্দায়। সিনেমাটি মূলত মা ও সন্তানের গল্প নিয়ে।’

সিনেমার দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

এদিকে বুধবার প্রকাশ পেয়েছে জয়ার ‘পুতুলের ইতিকথা’-এর প্রথম ঝলক। ট্রেলারে অভিনেতা আবীর চট্টোপাধ্যায় সঙ্গে নজর কেড়েছেন জয়া। ট্রেলারের শুরুতে দেখা যায় অনন্যা চট্টোপাধ্যায়কে। সারা মুখে দাগ, খুব সম্ভবত গুটি বসন্তে আক্রান্ত তিনি। এরপরই দেখা গেছে আবির এবং পরমব্রতর বন্ধুত্ব। ব্যর্থ প্রেমের গল্প। সবশেষে জয়া এবং আবিরের ভালোবাসার কাহিনি। শহুরে জীবনের হাতছানি এড়িয়ে গ্রামে ডাক্তারি করার আক্ষেপ কুরে কুরে খায় শশীকে। ইচ্ছা ছিল বিদেশে চিকিৎসা করার। গ্রামের ঘেরাটোপে জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠতে চায় শশী।

আগামী ১ আগস্ট আলোর মুখ দেখছে ‘পুতুলনাচের ইতিকথা’। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়।

এ ছাড়া জয়া আহসান বর্তমানে কলকাতায় নতুন একটি সিনেমার শুটিং করছেন। সিনেমার নাম ‘আজও অর্ধাঙ্গিনী’। এটি পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X