তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

যেতে হবে বহুদূর

যেতে হবে বহুদূর

বাংলাদেশের নাট্যাঙ্গনের এ প্রজন্মের সম্ভাবনাময় ও দর্শকপ্রিয় অভিনেত্রীদের একজন ফারিন খান। অনিন্দ্যসুন্দর অভিনয়শৈলীর মাধ্যমে তিনি অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কাজ করেছেন বেশ কিছু প্রশংসিত ও জনপ্রিয় নাটকে। গল্পনির্ভর নাটককে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন চরিত্রে উপস্থাপন করছেন এ অভিনেত্রী। মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে ফারিন বলেন, ‘অভিনয় অঙ্গনের সবচেয়ে ছোট্ট মানুষটি আমি। এখনো মনে করি, আমার হাতেখড়ি চলছে মাত্র। নিজের অভিনয়ে এখনো সন্তুষ্ট নই। অনেক দূর যেতে হবে—এটাই আমার ভাবনা। দর্শকের ভালোবাসাই আমার প্রেরণা। আমি চাই আরও ভালো গল্পের নাটকে, এমনকি সিনেমাতেও কাজ করতে।’ এরই মধ্যে তাকে দেখা গেছে ‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেমের গল্প’, ‘সুইচ’-এর মতো নাটকে। সহশিল্পী হিসেবে পেয়েছেন তৌসিফ মাহবুব, সোহেল মণ্ডল, শাশ্বত, পার্থ ও ফারহানকে। প্রতিটি চরিত্রে নিজেকে সার্থকভাবে মেলে ধরেছেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ফারিন জানান, তিনি চ্যালেঞ্জিং ও গভীরতাসম্পন্ন চরিত্রে অভিনয় করতে চান। গল্পনির্ভর, মানসম্পন্ন নাটকে নিজেকে তুলে ধরার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করার প্রত্যাশা রাখেন এ অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X