তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

আজ ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’

আজ ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’

দীর্ঘ বিরতির পর নতুন নাটক নিয়ে মঞ্চে ফিরছে নাট্যদল তীরন্দাজ রেপার্টরি। আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে তাদের সপ্তম প্রযোজনা ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’-এর উদ্বোধনী প্রদর্শনী। নাটকটির নির্দেশনায় রয়েছেন দীপক সুমন।

জুলাই গণঅভ্যুত্থান, যা ‘মুনস্যুন রেভল্যুশন’ নামেও পরিচিত, সেটিকে উপজীব্য করে নাটকটি রচিত। প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রদর্শনীতে দর্শকদের জন্য প্রবেশ থাকবে উন্মুক্ত।

নাটকটি আবর্তিত হয়েছে এক স্বপ্নবিলাসী নাগরিক শুভঙ্করের জীবনের আশপাশ ঘিরে। ভোগবাদী সমাজে বেড়ে ওঠা শুভঙ্কর অসংখ্য না-পাওয়া, হারানোর গ্লানি এবং বৈষম্যের বিরুদ্ধে স্বপ্ন নিয়ে জড়িয়ে পড়ে সামাজিক আন্দোলনে। সময়ের দাবি মেনে রাজপথে নেমে আসে সে, তবে শেষ পর্যন্ত হারিয়ে যায়—হয়তো ভিড়ের মধ্যে, কিংবা সময়ের অতলে। এই হারিয়ে যাওয়া মানুষের স্মৃতিই যেন ফাইরুয নামের চরিত্রের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে মঞ্চে।

নাটক প্রসঙ্গে নির্দেশক দীপক সুমন বলেন, ‘এই নাটকের মধ্য দিয়ে আমরা শুধু স্মৃতি স্মরণ করতে চাই না, শুধু বিজয়ও উদযাপন নয়—আমরা মনে করিয়ে দিতে চাই, সব হারিয়ে যাওয়া জীবনের প্রতি আমাদের দায় আছে। সেই দায় আমরা পালন করব।’

সাত থেকে আট বছর পর আবার নাট্যনির্দেশনায় ফিরে এসে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দীর্ঘ বিরতিতে থিয়েটার নির্দেশনার অভ্যাস হারিয়ে গিয়েছিল। রিহার্সেলের শুরুতে অনেক কষ্ট হয়েছে, মনে হয়েছিল কাজটা ছেড়ে দিই। কিন্তু শেষ পর্যন্ত নাটকটি মঞ্চে উঠছে—এটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’

এ ছাড়া, নাট্যদলের ইতিহাসে এবারই প্রথমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নাট্যপ্রযোজনায় যুক্ত হয়েছে তীরন্দাজ রেপার্টরি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মো. আবদুল্লাহ আল নোমান, মানসিফ তাজরিয়ান, মাহিমা সাদিক লিমা, সাদিয়া শাহীন অন্তু, কৌশিক আহমেদ, ফারজানা মেহেজাবীন, নিলয় কুমার বিশ্বাস, বাপ্পী হায়দার, সোনালী কবির, সাজাওয়ার হোসেন অরণ্য, সামিয়া চৌধুরী, আল ওয়ালীদ জিয়ান, সারাহ মীম ও সাগর মৈত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X