তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিজন-২

আসছে ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিজন-২

অবশেষে জনপ্রিয় টিন-ড্রামা সিরিজ ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’র ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। দীর্ঘ ১৮ মাস পর আবারও নেটফ্লিক্সে ফিরছে নিকি রডরিগেজ অভিনীত জ্যাকি হাওয়ার্ডের গল্প। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় সিজন।

প্রথম সিজনের নাটকীয় সমাপ্তির পর দর্শকের মনে বড় প্রশ্ন দেখা দিয়েছিল, জ্যাকি কাকে বেছে নেবে? ওয়াল্টার পরিবারের দুই ভাই, কোল (নোয়া লালন্ড) নাকি অ্যালেক্সকে (অ্যাশবি জেন্ট্রি)? সেই উত্তর মিলতে পারে নতুন সিজনে।

২০১৩ সালে আলি নভাকের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজের গল্পে দেখা যায়, দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়ে ম্যানহাটনের সচ্ছল জীবন ছেড়ে ওয়াল্টার পরিবারের সঙ্গে বসবাস শুরু করে জ্যাকি। একই সঙ্গে তিনি লড়ে যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ধরে রাখার জন্য এবং ওয়াল্টার ভাইদের সঙ্গে জটিল সম্পর্কের টানাপোড়েন সামলাতে।

সিরিজের নির্মাতা ও শো-রানার মেলানি হ্যালসল দ্বিতীয় সিজনের ঘোষণা প্রসঙ্গে বলেন, ‘আমরা দর্শকদের ভালোবাসায় ভীষণ কৃতজ্ঞ। আবারও সিলভার ফলস আর এই চরিত্রগুলোর জীবনের ভেতর ডুব দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

এদিকে সিরিজটির এক্সিকিউটিভ প্রডিউসার এড গ্লাউসার জানান, পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা এবং নেটফ্লিক্সের প্রতিশ্রুতির কারণেই সিরিজটি নতুন সিজনে ফিরছে।

প্রেম, টানাপোড়েন আর স্বপ্নপূরণের লড়াই ঘিরে সাজানো ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’-এর দ্বিতীয় সিজন নিঃসন্দেহে ভক্তদের জন্য নিয়ে আসবে চমক। এখন দেখার বিষয়, জ্যাকির সিদ্ধান্ত কোনদিকে মোড় নেয়, ভালোবাসার টানেই কি সে নতুন জীবন বেছে নেবে, নাকি নিজের স্বপ্নের পথে এগিয়ে যাবে? উত্তর মিলবে ২৮ আগস্ট নেটফ্লিক্সের পর্দায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X