তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপনে শাকিব খান

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় নায়ক শাকিব খান এবার নতুনভাবে ভক্তদের সামনে হাজির হচ্ছেন। সিনেমার পর্দায় নয়, বরং প্রযুক্তি পণ্যের বিজ্ঞাপনে। আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন ঢালিউডের এ সুপারস্টার। ব্র্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণ প্রজন্মের কাছে রিয়েলমি ফোনকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতেই তারা শাকিব খানকে এ প্রচারণার সঙ্গে যুক্ত করেছেন। রাজধানীর বিভিন্ন স্থানে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হবে ২২ ও ২৩ সেপ্টেম্বর। শিগগির এটি দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউটিউবসহ নানা প্ল্যাটফর্মে প্রচারিত হবে। ইন্ডিরিলস প্রোডাকশন হাউসের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করবেন সামিউর রহমান।

এর আগে শাকিব খান বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করলেও এবারই প্রথম কোনো আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশগ্রহণ করছেন। এতদিন মূলত চলচ্চিত্র ও ব্যক্তিগত আঙ্গিকেই তিনি ভক্তদের সামনে আসতেন। এবার প্রযুক্তি পণ্যের প্রচারণায় যুক্ত হয়ে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হলো।

বিজ্ঞাপনের বাইরে শাকিব খানের সিনেমা নিয়ে ব্যস্ত শিডিউল যাচ্ছে। সামনে বছর দুই ঈদ সামনে রেখে তিনি শুটিং করছেন দুটি সিনেমার। একটি নব্বইয়ের দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। নাম ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এটি পরিচালনার দায়িত্বে আছেন আবু হায়াত মাহমুদ। এ সিনেমার গল্পে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন আর ইমোশনের মিশেল। দর্শকের প্রতীক্ষিত এ সিনেমার প্রথম পোস্টার এরই মধ্যে উন্মোচন হয়েছে, যা বেশ ঝড় তুলেছে দেশের সিনেপ্রেমীদের মধ্যে। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে, নভেম্বর থেকে শুরু হবে শুটিং। আর সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। যদিও তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

চলচ্চিত্রটির প্রযোজক শিরিন সুলতানা এবং ক্রিয়েটিভ ল্যান্ড। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন আর চিত্রনাট্যে কাজ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

অন্যটি নির্মাতা সাকিব ফাহাদের সিনেমা ‘সোলজার’। এটিও সামনের বছর যে কোনো এক ঈদে মুক্তির কথা রয়েছে। এ সিনেমায় শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো নিশ্চিত নয়। সবকিছু মিলিয়ে ঢালিউডের কিং খান এখন মহাব্যস্ত।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, যুক্ত হচ্ছে ৩ জুলাই শহীদের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ন হলে যে বড় ঘোষণা দিতে পারে আর্জেন্টিনা

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

১০

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

১১

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসানের সহকারী

১২

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

১৩

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

১৪

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১৫

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১৬

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৮

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৯

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

২০
X