বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

ভারত ও আ.লীগকে নিয়ে যা বললেন হাদির বোন মাসুমা

ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাসুমা হাদি। ছবি : কালবেলা
ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাসুমা হাদি। ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি বলেছেন, আমাদের লড়াই কিন্তু আজকের না। এই লড়াই ২০০ বছরের লড়াই। ভারত আর আওয়ামী লীগ চায় নির্বাচন বানচাল করতে। নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না। সন্ত্রাসীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি আরও বলেন, যে দলের হোক, যে জাতের হোক, আমাদের একটাই কথা, ইনসাফের বাংলাদেশ হতেই হবে। আমরা কোনো রাষ্ট্রের তাঁবেদারিতে থাকতে চাই না। আমরা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাই।

সমতার কথা জানিয়ে তিনি বলেন, এমন ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, যেখানে একজন মন্ত্রীর সন্তান যে সুবিধা পাবে, একজন রিকশাচালকের সন্তানও একই সুবিধা পাবে। এই রাষ্ট্র কায়েম করতে হবে।

এদিকে হাদির মরদেহ বহনকারী বিমান শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগামীকাল (শনিবার) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X