বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশি তৎপরতায় ধানুশ-রজনীকান্ত

সুপারস্টার রজনীকান্ত ও ধানুশ I ছবি : সংগৃহীত
সুপারস্টার রজনীকান্ত ও ধানুশ I ছবি : সংগৃহীত

তামিল সুপারস্টার রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা হামলার হুমকি, এমন খবরেই যেন থমকে গেছে গোটা চেন্নাই। সেই সঙ্গে এক রাজনীতিবিদের বাসভবনকেও একই হুমকির তালিকায় রাখায় চাঞ্চল্য আরও বেড়েছে বহুগুণে। ইতোমধ্যেই দুই তারকার বাড়িতে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা, চলছে টানা তল্লাশি অভিযান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি তামিলনাড়ু পুলিশের মহাপরিদর্শকের (ডিজিপি) দপ্তরে পাঠানো এক ইমেইলে দাবি করা হয়, তাদের বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে। ইমেইল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বোমা নিষ্ক্রিয়করণ দল ও অনুসন্ধানী স্কোয়াড রজনীকান্ত, ধানুশ ও ওই রাজনীতিকের বাড়ি তল্লাশি চালায়। কয়েক ঘণ্টা তল্লাশি শেষে পুলিশ জানায়, কোথাও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, এটি ছিল একটি ভুয়া হুমকি।

এর আগে অক্টোবরে অভিনেত্রী ত্রিশা কৃষ্ণন, রাজনীতিক ও অভিনেতা এস ভি শেখর এবং সুরকার ইলাইয়ারাজার স্টুডিওতেও একই ধরনের হুমকি এসেছিল, যা তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X