স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

ভারত ম্যাচে জয়ের পর যে কারণে শাস্তির মুখে পড়ল বাফুফে

বাফুফে লোগো। ছবি : সংগৃহীত
বাফুফে লোগো। ছবি : সংগৃহীত

২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেলেও শাস্তি এড়াতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান কাপ বাছাইপর্বের ওই ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে বাফুফেকে জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

গত ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভারতকে পরাজিত করে বাংলাদেশ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুতে এক মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে মাঠে নামায় এএফসির কম্পিটিশন ম্যানুয়েল ভঙ্গের অভিযোগ ওঠে।

এ ঘটনায় এএফসি ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ১ হাজার ২৫০ মার্কিন ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ এক মাসের ভেতরে এই অর্থ পরিশোধ করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিলম্বে মাঠে নামার কারণে বাফুফের শাস্তি পাওয়ার ঘটনা নতুন নয়। চলতি বছরের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষেও একই ধরনের ঘটনায় দেড় হাজার ডলার জরিমানার মুখে পড়েছিল সংস্থাটি। হংকং ম্যাচে এমন পরিস্থিতি এড়ানো গেলেও ভারতের বিপক্ষে আবারও একই ভুলের পুনরাবৃত্তি হয়েছে।

এএফসি তাদের শাস্তি সংক্রান্ত নথিতে উল্লেখ করেছে, একই ধরনের অপরাধ পুনরায় ঘটায় বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মাঠের পারফরম্যান্সে প্রশংসা পেলেও শৃঙ্খলাজনিত কারণে বারবার আর্থিক জরিমানায় পড়া নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠছে বাফুফের পেশাদার ব্যবস্থাপনা নিয়েও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X