বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

বক্স অফিসে অপ্রতিরোধ্য রঘু ডাকাত

সুপারস্টার দেব । ছবি : সংগৃহীত
সুপারস্টার দেব । ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের ২০ বছর অতিবাহিত করেছেন টালিউড সুপারস্টার দেব। সে তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে গ্রহণযোগ্যতার বেশ শক্তপোক্ত একটা স্থান তৈরি করে নিয়েছেন। এ বছর দুর্গাপূজায় মুক্তি পায় দেব অভিনীত সিনেমা ‘রঘু ডাকাত’। আর এবারও দর্শক খালি হাতে ফেরায়নি দেবকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পূজায় সিনেমা মুক্তির লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে থেকেছে দেবের ছবি। ইতোমধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্তবীজ ২-কে পেছনে এগিয়ে গিয়েছেন দেব।

যদিও ছবিটির অফিসিয়াল আয়ের পরিসংখ্যান প্রযোজনা সংস্থা এখনো প্রকাশ করেনি, তবে সম্প্রতি এক টুইটে এসভিএফ ফিল্মসের অন্যতম প্রযোজক মহেন্দ্র সোনি নিশ্চিত করেছেন, ছবিটি ১০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে। এই ছবির যৌথ প্রযোজকও তিনি।

'আগামীকাল দেব ডে-র জন্য উত্তেজিত' এমন একটি টুইট করে মহেন্দ্র সোনি লিখেছেন, ‘মেগাস্টার এই বিশেষ কারণেই।’ এরপর হ্যাশট্যাগে 'রঘু ডাকাত'-এর নামের পাশে ১০ কোটি উল্লেখ করেন তিনি।

তবে এই হিসাব প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে জিত ভক্তরা প্রযোজককে ট্রল করে দাবি করছেন, এই অঙ্কে নাকি 'জল মেশানো' আছে।

এদিকে স্যাকনিল্ক-এর পরিসংখ্য়ান অনুসারে রঘু ডাকাত ১২ দিনে দেশের বক্স অফিসে মোট ৭ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে। মাল্টিপ্লেক্স আয়ের নিরিখে সমানে সমানে টক্কর হয়েছে দেবের রঘু ডাকাত ও রক্তবীজ ২-এর। কিন্তু সিঙ্গল স্ক্রিনে অনেকটাই এগিয়ে দেব।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X