কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

নীলের লেখায় রাফার নতুন অ্যালবাম

রায়েফ আল হাসান রাফা ও নীল হুরেজাহান। ছবি : সংগৃহীত
রায়েফ আল হাসান রাফা ও নীল হুরেজাহান। ছবি : সংগৃহীত

রক ব্যান্ড অ্যাভয়েডরাফার প্রতিষ্ঠাতা সদস্য গায়ক ও ড্রামার রায়েফ আল হাসান রাফা। ব্যান্ড নিয়ে স্টেজ পারফরম্যান্সের পাশাপাশি রয়েছে তার একক সংগীত নিয়েও ব্যস্ততা। সেই ধারাবাহিকতায় এবার পাঁচটি গান নিয়ে অ্যালবাম আনছেন রাফা। শিরোনাম আমার ‘হারিয়ে যাওয়ার শুরু’। যার প্রথম গান ‘জোছনা মাখা গন্ধ’ এ সপ্তাহেই প্রকাশ পাবে।

নিজের অ্যালবাম ও গান নিয়ে রাফা বলেন, “অ্যালবামের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। গানগুলো শিগগিরই প্রকাশ করা হবে। তখন শ্রোতাদের জন্য কিছু চমক থাকবে। এর মধ্যে একটি হচ্ছে নীল হুরেজাহান আমার ‘হারিয়ে যাওয়ার শুরু’ অ্যালবামের সবকটি গান লিখেছে। বাকি বিষয়গুলো প্রথম গান প্রকাশের পর জানানো হবে।” নিজের নতুন অ্যালবামের গানগুলো নিয়ে আশাবাদী এই ব্যান্ড তারকা।

এরই মধ্যে ‘জোছনা মাখা গন্ধ’ শিরোনামে গানটির মিউজিক ভিডিওর ট্রেলার প্রকাশ হয়েছে, যা শ্রোতাদের নজর কেড়েছে। এটি প্রকাশের পর অনেক রাফা-ভক্তই পুরো গানের অপেক্ষার কথা মন্তব্য বক্সে জানিয়েছেন।

ব্যান্ড নিয়ে রাফার স্টেজ পারফরম্যান্সের ব্যস্ততা আগের তুলনায় এখন একটু কম। তাই নিজের একক সংগীতের পাশাপাশি তিনি তরুণদের নিয়মিত মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট শিক্ষা দিচ্ছেন। বিষয়টি বেশ ভালোই উপভোগ করছেন তিনি। রাফার মতে, দেশের তরুণদের ব্যান্ড সংগীতের প্রতি ভালোবাসা আগের তুলনায় এখন অনেক বেড়েছে। তিনি নিজেও তরুণ, তাই তাদের সঙ্গে নিজের জানার বিষয়টি ভাগ করে নিতে ভালোই লাগছে এ তারকার।

বাংলাদেশের ব্যান্ড সংগীতাঙ্গনের এ প্রতিভা ব্যান্ড ও একক—উভয় ক্ষেত্রেই সমান সফল। নিজের ব্যান্ড অ্যাভয়েড রাফায় গিটার বাজানোর পাশাপাশি গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন রাফা। এ ছাড়া ড্রামস বাজান দেশের বেশ কয়েকটি জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ডের সঙ্গেও।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X