স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে মোস্তাফিজের ঐতিহাসিক কীর্তি

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোরের লড়াই শুধু ভারত-বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নতুন এক অধ্যায়েরও। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান হয়ে গেছেন দেশের প্রথম বোলার, যিনি টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফেরানোর সঙ্গে সঙ্গেই ‘কাটার মাস্টার’ লিখে নিলেন নিজের নাম ইতিহাসের পাতায়। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে (১৪৯ উইকেট), হয়ে গেলেন বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি।

মুস্তাফিজের এই অর্জন তাকে জায়গা করে দিয়েছে এক অভিজাত ক্লাবে, যেখানে এখন পর্যন্ত আছেন মাত্র চারজন বোলার—আফগানিস্তানের রশিদ খান (১৭৩), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪), কিউই লেগস্পিনার ইশ সোধি (১৫০) এবং এখন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান (১৫০)।

ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী কাটার ও ধোঁকাবাজ ভ্যারিয়েশনের জন্য পরিচিত মুস্তাফিজের হাতে লেখা এই নতুন রেকর্ড শুধু ব্যক্তিগত গৌরবই নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১০

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১১

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১২

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৩

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৪

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৫

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৮

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৯

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০
X