কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে আ.লীগের কর্মী থাকলে তথ্য দেওয়ার অনুরোধ ডিএমপির

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানী ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী অবস্থান করলে তাদের সম্পর্কে তথ্য দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস. এন. মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে পুলিশ রেড দিয়ে যাচ্ছে এবং গোয়েন্দা তল্লাশি চলছে। অনেক ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। যদি মানুষ পুলিশকে এ ধরনের তথ্য দেন, পুলিশ সেখানে গিয়ে তাদের গ্রেপ্তার করবে। তাদের গ্রেপ্তার হলে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। তথ্যদাতাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যেখানে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনগণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পুলিশের সহায়তা করবেন।

নজরুল ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পরও তাদের অপতৎপরতা থেমে নেই। সরকার যখন একটি সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে, যা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

যুবদলে কোন পদ পেলেন ‘আলোচিত’ রবিউল ইসলাম নয়ন

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি : এবি পার্টি

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪২

বালু চোরাকারবারিকে পুলিশে দেওয়ায় দুই বন কর্মকর্তাকে পিটিয়ে আহত

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

১০

‘বাথরুমে বোনের কাটা মাথা দেখে চিৎকার দিয়ে চলে আসি’

১১

কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল যুবকের লাশ

১২

মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

১৩

তথ্য মন্ত্রণালয় ও বাফুফের মিশন সফল / বিশ্বকাপ ফুটবল দেখাবে বিটিভি, সঙ্গী টি-স্পোর্টস

১৪

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

১৫

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১৬

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

১৭

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

১৮

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

২০
X