কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বনেতাদের তীব্র প্রতিবাদের মুখেও গাজায় ভয়াবহ হামলা

পুরোনো ছবি
পুরোনো ছবি

এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল এজেন্ডা ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা। প্রায় সব বিশ্ব নেতাই তাদের ভাষণে এ বিষয়ে কথা বলছেন। আরব ও মুসলিম বিশ্বের নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ। অপরদিকে পশ্চিমা নেতারা ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তুললেও গাজায় গণহত্যা বন্ধের প্রশ্নে একমত।

এমন পরিস্থিতিতেও ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছে না। যুদ্ধের অন্যান্য দিনের মতোই মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে গত দুই দিন গাজায় ভয়াবহ হামলা হয়েছে।

এসব হামলায় আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, আল-আহলি স্টেডিয়াম, নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা হয়েছে। ওই শিবিরে কেবল বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৪১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজারের বেশি। ধারণা করা হচ্ছে, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X