স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোলে নিউইয়র্ক সিটিকে উড়িয়ে দিল মায়ামি

জোড়া গোল করেছেন মেসি। ‍ছবি : সংগৃহীত
জোড়া গোল করেছেন মেসি। ‍ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারে দারুণ ছন্দে রয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। প্রায় প্রতি ম্যাচেই নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করাচ্ছেন গোল। মেসির জোড়া গোলে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের প্রথমার্ধে মেসি নিজে গোল করতে না পারলে সতীর্থ বালতাসার রদ্রিগেজকে দিয়ে গোল করান। আর দ্বিতীয়ার্ধে চেনারূপে দেখা মিলে ফুটবলের এই মহাতারকাকে। ম্যাচের ৭৪ এবং ৮৬ মিনিটে দুই গোল করেন তিনি। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এদিন পেনাল্টি থেকে গোল করেছেন লুইস সুয়ারেজও।

এই জয়ে ইন্টার মায়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ও দ্বিতীয় স্থানে অবস্থান এফসি সিনসিনাটির। নিউইয়র্ক সিটিকে হারানোর মধ্য দিয়ে এমএলএস কাপ প্লে-অফে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে মায়ামি।

জোড়া গোল করার মধ্য দিয়ে মেজর লিগ সকারের গোল্ডেন বুটের দৌড়ে বেশ শক্ত অবস্থানে রয়েছেন মেসি। এখন তার গোল সংখ্যা ২৪। মোট ৩৭টি গোলে অবদান (গোল + অ্যাসিস্ট) রেখে এখন এমএলএসের শীর্ষে আছেন তিনি। একইসঙ্গে টানা দুটি মৌসুমে অন্তত ৩৫টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন মেসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X