গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা, আহত ৩০

মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘর্ষের ঘটনায় আহত একজন হাসপাতালে। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘর্ষের ঘটনায় আহত একজন হাসপাতালে। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকিচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নেতা ছাত্র হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান ও নাজমুলের নেতৃত্বে হঠাৎই যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয়। একই সঙ্গে বিএনপির ওয়ার্ড কার্যালয়ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর ভাষ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিতদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামি নাজমুল, গিয়াস উদ্দিন ও মন্টু চেয়ারম্যান দীর্ঘদিন পালিয়ে থাকার পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এলাকায় ফেরেন। এ সময় থেকেই দুপক্ষের বিরোধ চরমে ওঠে।

এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে। এতে ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে শাহাদত, আসিফ, নউরুল ইসলাম ও শুক্কুর আলীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তবে স্থানীয়রা বলছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং গ্রামজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ কালবেলাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপক্ষের কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X