কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

জামায়াত আমিরের কর্মসূচি

মগবাজারে বেলা সাড়ে ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল।

সিইসির ব্রিফিং

রাজধানীর আগারগাঁওয়ে বিকেল ৩টায় নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিএনপির কর্মসূচি

সুপ্রিম কোর্টে বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালাইয়েন্সের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সকাল সাড়ে ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন রাস্তা থেকে র‌্যালি বের করবে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল, দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা ও মেরুল বাড্ডা রাজউক প্রজেক্ট এলাকায় দুপুর ১২টায় আমরা বিএনপি পরিবারের কর্মসূচি রয়েছে। এতে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক পর্যটন খাতের উন্নয়নে এবং ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস যথাযথ মর্যাদায় উদ্‌যাপনে গৃহীত কার্যক্রম দুপুর ১২টায় সচিবালয়ে প্রেস ব্রিফিং করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা রিজওয়ানা

গুলশানে হোটেল ওয়েস্টিনে বিকেল সোয়া ৪টায় যাস্ট ট্রানজিশন কনভেনশন বাংলাদেশের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X