কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আজ এক জেলায় সড়ক অবরোধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাগড়াছড়িতে প্রাইভেট পড়ে ফেরার পথে এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠন।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে কলেজগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের মুক্তমঞ্চে উক্যেনু মারমার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে রাত ১১টার দিকে স্থানীয়রা তাকে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১০

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১১

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১২

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৩

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৪

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৫

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৬

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৭

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৮

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৯

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

২০
X