তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

লালনের স্মরণে আজ সোহরাওয়ার্দীতে কনসার্ট

লালনের স্মরণে আজ সোহরাওয়ার্দীতে কনসার্ট। ছবি: সংগৃহীত
লালনের স্মরণে আজ সোহরাওয়ার্দীতে কনসার্ট। ছবি: সংগৃহীত

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব।

লালন সাঁইয়ের দর্শন, জীবনবোধ ও গান নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে প্রতি বছরই আয়োজিত হয় এ উৎসব। কুষ্টিয়ার ছেউড়িয়ায় মূল তীর্থভূমিতেই যেমন নানা কর্মসূচি থাকছে, তেমনি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে লালন সংগীত উৎসব।

এ উৎসবের অংশ হিসেবে আজ ১৮ অক্টোবর মঞ্চে উঠছে জনপ্রিয় ব্যান্ড ‘লালন’। ব্যান্ডটির ড্রামার থিন হান মং বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘আমরা পারফর্ম করব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে আমাদের কথা হয়েছে। ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সরকার এ আয়োজন করেছে। এখন সংস্কৃতি মন্ত্রণালয় এমন বিভিন্ন আয়োজনে কনসার্ট করছে, যা আমাদের কাছে খুবই ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ। নিঃসন্দেহে এ আয়োজন লালন সাঁইয়ের গানের ব্যাপ্তিকে আরও প্রসারিত করবে।’

ব্যান্ড ‘লালন’-এর এ কনসার্টের খবর ছড়িয়ে পড়তেই শ্রোতাদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উন্মাদনা। সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চের এ কনসার্টে শুধু ব্যান্ড ‘লালন’ নয়, আরও থাকবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। এ ছাড়া এই আয়োজনে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেকে।

লালনের জীবনদর্শন, সাম্যবাদী চিন্তা ও মানবতার বার্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনে শিল্পীরা যেমন আনন্দিত, তেমনি দর্শক-শ্রোতারাও অপেক্ষায় আছেন প্রিয় বাউল গানের এক ভিন্ন আবহে ডুবে যাওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১০

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১১

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১২

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৩

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৪

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৫

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৬

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৭

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

১৮

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৯

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

২০
X