পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হাদির মৃত্যুর খবরে চলমান কনসার্ট বন্ধ করে শোক পালন

শরীফ ওসমান হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট বন্ধ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি : কালবেলা
শরীফ ওসমান হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট বন্ধ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি : কালবেলা

আলো ঝলমলে মঞ্চে চলছিল জমজমাট কনসার্ট। মাঠভর্তি হাজারো দর্শক। রাত তখন আনুমানিক সাড়ে ১০টা। হঠাৎ খবর পাওয়া গেল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। তিনি ইন্তেকাল করেছেন। এই হৃদয়বিদারক খবর পাওয়ামাত্রই নাচ-গান থামিয়ে দেওয়া হয়। ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই মঞ্চেই দর্শকদের অংশগ্রহণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে কনসার্ট বন্ধ ঘোষণা করেন আয়োজকরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাটে ঘটনাটি ঘটেছে। পীরগাছা বন্ধু মহল নামে ফেসবুক ভিত্তিক একটি অনলাইন গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সুধী সমাবেশ শেষে রাতে কনসার্টটির আয়োজন করা হয়। পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কনসার্টে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করা হয়েছিল।

স্থানীয় শিল্পীদের পরিবেশনা শেষে রাত সাড়ে ১০টার দিকে অতিথি শিল্পীদের পরিবেশনা শুরু হওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তেই শরীফ ওসমান হাদির মৃত্যুসংবাদ পৌঁছালে তার প্রতি সম্মান জানিয়ে কনসার্ট বন্ধের সিদ্ধান্ত নেন আয়োজকরা। আয়োজকদের এমন মানবিক ও সম্মানজনক সিদ্ধান্তে উপস্থিত দর্শকরা সন্তোষ ও প্রশংসা প্রকাশ করেন।

এ বিষয়ে পীরগাছা বন্ধু মহল অনলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা মো. রবি বলেন, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি একজন সাহসী কণ্ঠস্বর ও প্রতিবাদী মানুষ ছিলেন। তিনি ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। এমন একজন মানুষের মৃত্যুসংবাদ পাওয়ার পর আনন্দের আয়োজন চালিয়ে যাওয়া আমাদের কাছে অমানবিক মনে হয়েছে। তাই আমরা সম্মানের স্বার্থে কনসার্ট বন্ধ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছি।

তিনি আরও বলেন, ২০২৩ সালে আমরা ‘পীরগাছা বন্ধু মহল’ গ্রুপটি গড়ে তুলি। বর্তমানে আমাদের গ্রুপে প্রায় ২৬ হাজার সদস্য রয়েছে। শুরু থেকেই আমরা গরিব-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নলকূপ প্রদান, অসহায়দের ঘর নির্মাণ, পুরো মাসের বাজার করে দেওয়া, চিকিৎসা সহায়তাসহ নানা মানবিক কার্যক্রম চালিয়ে আসছি। এসব কাজে এলাকার তরুণদের যুক্ত করছি। এতে তরুণ সমাজ মানবিক ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ হচ্ছে— এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X