তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

যা নিয়ে ব্যস্ত পরী

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

এক সময় লাইট, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ততায় দিন কাটত চিত্রনায়িকা পরীমণির। শুটিং ইউনিটের রঙিন দুনিয়া, নতুন সিনেমার ঘোষণা, গ্ল্যামার বন্দি ছবি—সব মিলিয়ে তিনি ছিলেন নিয়মিত খবরের পাতায়। এখনো আছেন, তবে ভিন্ন পরিচয়ে, ভিন্ন গল্পে। সেটা তার নতুন উদ্যোগ ‘বডি’ নিয়ে, যেখানে তিনি শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন, বরং একজন মা হিসেবে নতুন এক দৃষ্টিভঙ্গির প্রতিনিধি।

পরীকে এখন প্রায়ই দেখা যায় ক্যামেরার সামনে—তবে সিনেমার দৃশ্য নয়, বরং নিজের ব্র্যান্ডের পণ্যের প্রচারে। সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই আপলোড হচ্ছে তার করা ভিডিও, ছবি; যেখানে উজ্জ্বল হয়ে উঠছে এক নতুন ‘পরী’—উদ্যোক্তা পরী, মা পরী।

শিল্পীর পরিচয়টা যেন আরও বড় হয়ে দাঁড়িয়েছে মাতৃত্বের অভিজ্ঞতায়। ঢালিউডের আলো ঝলমলে দুনিয়া থেকে বেরিয়ে এসে তিনি খুঁজে পেয়েছেন নিজের ভেতরের আরেক পৃথিবী—যে পৃথিবীর কেন্দ্রবিন্দু তার সন্তান।

গত ভালোবাসা দিবসে যাত্রা শুরু করে পরীর অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’। ব্র্যান্ডের পেছনের গল্পটি অনেকটাই আবেগের—একজন মায়ের প্রতিদিনের সংগ্রাম, প্রয়োজন আর অভিজ্ঞতা থেকেই এর জন্ম।

পরী জানান, সন্তান জন্মের পর তিনি উপলব্ধি করেন, একজন মা কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হন। শরীর, মন, সময়, বিশ্রাম—সবকিছুতেই বদল আসে। সেই অনুভূতি থেকেই এমন একটা কিছু করতে চেয়েছেন তিনি, যা মায়েদের পাশে দাঁড়াবে।

‘বডি’র মূল পণ্যগুলোর মধ্যে আছে মাতৃত্বকালীন স্কিনকেয়ার, শিশুর নরম ত্বকের উপযোগী অর্গানিক পণ্য, পোস্ট-পার্টাম কেয়ার আইটেমসহ আরও অনেক কিছু। সবই মা-নবজাতকের নিরাপত্তা ও আরামের দিক মাথায় রেখে তৈরি। নিজের এই প্রতিষ্ঠান নিয়েই বর্তমানে ব্যস্ত সময় যাচ্ছে তার।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে পরীর ‘ডোডোর গল্প’ নামে নতুন একটি সিনেমা। যার শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X