তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ

অর্কিড আমাদের সঙ্গে দীর্ঘ বছর: জয়া

অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জয়া আহসানকে যারা অনুসরণ করেন, তাদের অনেকেরই জানা তিনি বাগান পছন্দ করেন। সময় পেলেই ছুটে যান মাটির কাছে, নেন ফুল, ফল ও সবজির গাছের যত্ন। যার ভিডিও সামাজিক মাধ্যমেও প্রকাশ করেন ভার্সেটাইল এ অভিনেত্রী।

বাগানের প্রতি নিজের ভালোবাসার কথা অনেকবারই প্রকাশ করেছেন জয়া। এ বিষয়ে তিনি জানান, কাজের প্রয়োজনে বিভিন্ন সময় ঘরের বাইরে থাকতে হয় তাকে। যেতে হয় দেশের বাইরেও। এ সময় তিনি সবচেয়ে বেশি মিস করেন নিজের ঘর ও ছাদবাগানকে। তাই কাজ থেকে যখনই ঘরে ফেরেন, ছুটে যান নিজের লাগানো গাছের কাছে। সম্প্রতি তারই একটি ভিডিও নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা যায়, নিজের লাগানো ফুলগাছ, লেবুগাছের খবর নিতে গেছেন তিনি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অনেক দিন পর ছাদে এলাম। গাছগুলোর যত্ন নেওয়া হয়নি অনেক দিন। যার কারণে কয়েকটি ফুল ঝরে গেছে আর এ অর্কিড গাছটি আমাদের সঙ্গে অনেক বছর। সকালবেলা ঘুম থেকে উঠে এদের কাছে আসতে পারার আনন্দই আলাদা।’

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘নিজে ফলানো সবজি সংগ্রহ করার মতো তৃপ্তিকর ও রোমাঞ্চকর আর কিছুই নেই, এর সঙ্গে তুলনীয়ও কিছু নেই।’

জয়া আহসান বরাবরই সবুজে বসবাস করতে পছন্দ করেন। তাই সময় পেলেই ছুটে যান প্রকৃতির মাঝে। আছে পশুপাখির প্রতিও ভালোবাসা, করেন সামাজিক সচেতনতামূলক কাজও। সেই জায়গা থেকে পাবনা জেলার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী। প্রাণী অধিকার সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার জয়া এ ঘটনায় তীব্র নিন্দা জানান। ঘটনাটি নিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’

জয়া আহসান অভিনীত সবশেষ মুক্তি পাওয়া ইরানি সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। জয়া সিনেমাটির সহপ্রযোজক হিসেবেও আছেন। এটি পরিচালনা করেন মুর্তজা আতাশ জমজম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১০

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১১

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১২

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৪

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৫

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৬

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৭

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৮

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৯

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

২০
X