তামজিদ হোসেন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

যে কোনো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে প্রস্তুত: সুষমা সরকার

অভিনেত্রী সুষমা সরকার: ছবি: সংগৃহীত
অভিনেত্রী সুষমা সরকার: ছবি: সংগৃহীত

দেশের ছোট ও বড় পর্দার ব্যস্ততম অভিনেত্রী সুষমা সরকার যেন প্রতিটি চরিত্রেই নতুন করে জন্ম নেন। কখনো আবেগঘন নাটকের সংবেদনশীল নারী, কখনো আবার রুপালি পর্দায় সাহসী উপস্থিতি—সব জায়গায়ই তিনি দর্শককে তাক লাগিয়ে দেন তার অভিনয়ের দক্ষতায়। সাম্প্রতিক ব্যস্ততা ও নতুন কাজ নিয়ে তিনি কথা বলেছেন কালবেলার সঙ্গে। লিখেছেন তামজিদ হোসেন

বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?

বর্তমানে ধারাবাহিক নিয়ে আমার ব্যস্ততা বেশি, পাশাপাশি মঞ্চ নাটক এবং একক নাটকের কাজ চলছে।

মঞ্চ দিয়েই তো আপনার অভিনয়ের যাত্রা শুরু, গল্পটা জানতে চাই…

মঞ্চ এবং টেলিভিশনের মাধ্যমে আমার অভিনয়ের যাত্রা শুরু হয়। শুরুর গল্পটা আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে (নাটক ও নাট্যতত্ত্ব) পড়ি। তখন ‘সাদা মেঘের বৃষ্টি’ নামে একটা ধারাবাহিক প্রকাশ পায় যেখানে আমার বিপরীতে ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ওটা ছিল আমার প্রথম ধারাবাহিক। এ ছাড়া এর আগে ওই সময় মোর্শেদুল ইসলামের একটা ডকু ড্রামাতে আমি একক অভিনয় করেছিলাম আর ওটাই বলতে গেলে আমার ক্যামেরার সামনের শুরু।

মিডিয়ায় কাজের ইচ্ছা হলো যেভাবে…

আসলে আমি কখনো কল্পনাই করিনি যে, আমি মিডিয়ায় কাজ করব বা অভিনেত্রী হব। এটা আমার স্বপ্নেও ছিল না। আমার ইচ্ছা ছিল বিমানবালা হওয়ার। কিন্তু যখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সে ভর্তি হই, তখন আমার নাটকের প্রতি ভালোবাসা জন্মে। তখন থেকে আমি মঞ্চে কাজ করছি; কিন্তু যখন জয়া আপা এবং এটিএম শামসুজ্জামানের সঙ্গে কাজ করতে গিয়েছি, তখন আমার ভরসা ছিল নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের ওপর। কারণ তিনি অভিনয়টা ভেতর থেকে ফুটিয়ে তুলতে পারেন ক্যামেরার সামনে। তবে আমি যেহেতু মঞ্চ থেকে উঠে এসেছি, তখন একটু কষ্ট হতো। কারণ মঞ্চ এবং টেলিভিশন নাটকে ডায়ালগ দেওয়ার বিষয়টা একটু ভিন্ন ছিল। প্রথম দিকে এটা নিয়েই একটু ভয় ছিল।

একটা কথা প্রচলন রয়েছে—যে শিল্পী মঞ্চে ভালো অভিনয় করে, সে পর্দাতেও ভালো অভিনয় করে। একজন শিল্পীর জন্য মঞ্চ কতটা গুরুত্বপূর্ণ?

মঞ্চে ভালো অভিনয় করলেই ভালো অভিনয় শিল্পী হতে পারে কি না, সেটা আমি বলতে পারব না, কারণ মঞ্চ এবং টেলিভিশন অভিনয় পুরোপুরি আলাদা বিষয়। দেখেন আমাদের দেশে এমন অনেক গুণী অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা মঞ্চে দারুণ অভিনয় করেন; কিন্তু টেলিভিশনে তারা ভালো অভিনয় করতে পারেননি। তবে হ্যাঁ, মঞ্চ একজন অভিনয় শিল্পীকে ডিসিপ্লিন শেখায়।

এখন পর্যন্ত অনেক কাজ করেছেন আপনি। এর মধ্যে নিজের কোন কাজগুলো আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে মনে হয়?

আসলে সব কাজ ভালো লাগে বলেই তো করে থাকি। তবে এ ক্ষেত্রে আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ‘বর্ণে গন্ধে ছন্দে’ গানে নারী নির্যাতনের ওপর একটা টিভিসি হয়েছিল সেটা। ওটা যখন অন এয়ারে যায়, তখন এটি অনেক সাড়া ফেলে এবং আমার ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্ট আসে।

আপনার অভিনয় জীবনের জার্নি নিয়ে জানতে চাই…

অভিনয় জীবনে সংগ্রাম তো সবারই থাকে। তবে আমার অভিনয় জীবনের জার্নিটা একইরকম ছিল। খুব বেশি আলোচনায় ছিলাম, আবার আলোচনার বাইরেও যাইনি। আমার জার্নিটা ছিল মাঝামাঝি পর্যায়ে। তবে বর্তমানে কাজের পরিমাণটা বেড়েছে।

আপনি এখনো সিনেমায় কাজ করেননি, সুযোগ হলে যে চরিত্রে কাজ করতে চান…

আমি তো এখনো কোনো সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করিনি। যে কোনো কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করতে প্রস্তুত। তবে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির একটা সিনেমা আছে ‘ব্ল্যাক’ সেই সিনেমার প্রধান চরিত্রটি আমার খুব পছন্দের। ওটা দেখে মনে হয়েছিল, যদি এমন একটা সিনেমায় অভিনয় করতে পারতাম। এরকম অসংখ্য সিনেমা আছে যেগুলো দেখে মনে হয় যে, ওই চরিত্রে অভিনয় করতে পারলে ইচ্ছাপূরণ হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X