শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১০ এএম
প্রিন্ট সংস্করণ

মহল্লাতে আইরিন

চিত্রনায়িকা আইরিন I ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা আইরিন I ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা আইরিন বর্তমানে নতুন কোনো সিনেমায় কাজ না করলেও অভিনয় থেকে দূরে থাকছেন না। সম্প্রতি তিনি ফরিদুল হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’তে কাজ করছেন, যা বৈশাখী টিভিতে সম্প্রচারিত হচ্ছে।

আইরিন বলেন, “‘মহল্লা’ ধারাবাহিক নাটকের গল্প একজন নায়িকাকে কেন্দ্র করে, যিনি ঢাকাই সিনেমার একজন প্রতিষ্ঠিত নায়িকা। গল্প এবং চরিত্রের সঙ্গে আমার এক ধরনের যোগসূত্র থাকার কারণে এ নাটকে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি। কাজ শুরু করতে গিয়ে পুরো ইউনিটের আন্তরিকতা, পরিচালকের নির্দেশনা এবং সহশিল্পীদের সহযোগিতায় ভীষণ মুগ্ধ হয়েছি। এরই মধ্যে কয়েকটি লটে কাজ করেছি এবং সবমিলিয়ে অভিজ্ঞতা অসাধারণ হয়েছে। নাটক প্রচার হওয়ার পর থেকেই দর্শকরা ইতিবাচক সাড়া দিয়েছেন। মহল্লাতে আমার অভিনয় দেখে অনেকেই আমাকে একক নাটকে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন।”

তিনি আরও বলেন, ‘ফরিদ ভাই সিক্যুয়ালেও আমাকে নিয়ে কাজ করতে চাইছেন। একজন শিল্পী হিসেবে ভালোবাসা ও সম্মানই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মহল্লাতে কাজ করে আমি তা নতুন করে উপলব্ধি করছি।’ ‘মহল্লা’ ধারাবাহিকের রচয়িতা বিদ্যুৎ রায়। আইরিনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গন্তব্য’। তিনি ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক করেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’ ও ‘মায়াবিনী’। এ ছাড়া আইরিনের অভিনীত প্রথম নাটক ছিল আফসানা মিমির ‘পৌষ ফাগুনের পালা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X