কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ান প্রণালিতে উত্তেজনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আকাশে যুদ্ধের কালো মেঘ, সমুদ্রের নোনা জলে আছড়ে পড়ছে বারুদের তীব্র গন্ধ। প্রশান্ত মহাসাগরের এক কোণে যখন এক পরাক্রমশালী ড্রাগন তার নিঃশ্বাস তপ্ত করে তুলছে, তখন পাল্টা প্রতিরোধে এক দুর্ভেদ্য দুর্গ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে ক্ষুদ্র একটি দ্বীপরাষ্ট্র। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের ওপার থেকে ভেসে এলো এক বিশাল সামরিক হুঙ্কার।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরপরই তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারের অর্থাৎ, প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এই প্যাকেজে থাকছে দূরপাল্লার বিধ্বংসী হিমার্স রকেট সিস্টেম, অত্যাধুনিক হাউইটজার কামান ও আধুনিক সব মিসাইল। উল্লেখ্য, এই একটি প্যাকেজের আকার জো বাইডেন আমলের ১৯ দফার মোট অস্ত্র বিক্রির পরিমাণকেও ছাড়িয়ে গেছে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে চীন। বেইজিংয়ের দাবি, এটি তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এর ফলে ওই অঞ্চলে রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, তাইওয়ান একে তাদের অস্তিত্ব রক্ষার ঢাল হিসেবে দেখছে। দ্বীপরাষ্ট্রটি ২০৩০ সালের মধ্যে তাদের প্রতিরক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছে।

একদিকে জাপানের সঙ্গে চীনের আকাশপথে সংঘর্ষের উপক্রম, অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই বিপুল সমরাস্ত্র সরবরাহ— সব মিলিয়ে তাইওয়ান প্রণালি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক কেন্দ্রে পরিণত হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X