মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ওসমান হাদির নিজ জেলায় সড়ক অবরোধ

ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ছবি : কালকেলা
ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ছবি : কালকেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে তার নিজ জেলা ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ঈদগাহ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় কলেজ মোড় এসে শেষ হয়।

এরপর সেখানে বিকাল ৩টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধকারীদের মধ্যে মাহমুদুল হাসান সাগর, রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। হাদির হত্যার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

গণঅধিকার পরিষদের ঝালকাঠির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর বলেন, হাদির হত্যাকারীর সঙ্গে প্রশাসনের কেউ জড়িত অথবা কোনো নেতা জড়িত। তা না হলে অপরাধী পালিয়ে যেতে পারত না। আমরা বলব যতদিনে খুনিকে গ্রেপ্তার করা না হবে ততদিনে নির্বাচন হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা কমিটির সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন, ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ঝালকাঠির সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ঝামেলা যেন না হয় সেই বিষয়ে সার্বক্ষণিক নজর রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X