কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান। তিনি বলেন, ‘আমরা সংবাদ পেয়ে হোটেলে ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’

মৃতের ভাগনি জামাই শাহীন জানান, তিনি শহিদুল এমনিতেই হার্টের রোগী ছিলেন। গত রমজান মাসে স্ট্রোক করেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।

তিনি আরও জানান, বাগেরহাট সদর কচুয়া উপজেলায় শহিদুল ইসলামের গ্রামের বাড়ি। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি। দলীয় কাজে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তিনি হোটেলে উঠেছিলেন। ২০১৮ সালে বাগেরহাট-২ থেকে এমপি নির্বাচন করেছেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন। বৃহস্পতিবার সকালে ঝিগাতলা জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঝিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রুমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X