বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ এএম
অনলাইন সংস্করণ

গণমাধ্যমে হামলা ও আগুন: যা বললেন ভিপি সাদিক কায়েম

ভিপি আবু সাদিক কায়েম । ছবি : সংগৃহীত
ভিপি আবু সাদিক কায়েম । ছবি : সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। গণমাধ্যমে হামলা ও আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম।

নিজের ভেরিফায়েড আইডিতে সাদিক কায়েম লেখেন, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী শরীফ ওসমান হাদীর শাহাদাত বরণের পর খুনীদের শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও প্রক্সি ষড়যন্ত্রকে পরাজিত করার লক্ষ্যে দেশপ্রেমিক ছাত্রজনতার ঐক্যবদ্ধ সংগ্রাম অপরিহার্য। একইসাথে আধিপত্যবাদের এদেশীয় দোসর/সহযোগীরা ছাত্রজনতার শান্তিপূর্ণ ও ন্যায্য ক্ষোভকে ভিন্নখাতে প্রবাহিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদপত্র অফিসে হামলা ও আগুন দেয়ার ঘটনা তারই অংশ হয়ে থাকতে পারে। এমতাবস্থায় ছাত্রজনতাকে সচেতন , সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে রাজপথে অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে, বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। একই সময়ে ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X