বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় সংস্কার করা হচ্ছে তারেক রহমানের সেই বাড়িটি

সংস্কার করা হচ্ছে বগুড়ায় তারেক রহমানের সেই বাড়িটি। ছবি : কালবেলা
সংস্কার করা হচ্ছে বগুড়ায় তারেক রহমানের সেই বাড়িটি। ছবি : কালবেলা

দেশে থাকতে তারেক রহমান বগুড়ায় গেলে যে বাড়িতে অবস্থান করতেন শহরের সূত্রাপুর এলাকার রিয়াজ কাজী লেনে অবস্থিত সেই বাড়িটিও সংস্কার করা হচ্ছে। বাড়িটি সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন।

বাড়িটি বর্তমানে অযত্ন ও অবহেলায় অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অথচ দেশে থাকা অবস্থায় তারেক রহমান উত্তরাঞ্চলের কোনো জায়গায় গিয়ে ফেরার পথে বগুড়ার এ বাড়িটিতে রাত্রিযাপন করতেন। এখান থেকেই তিনি বগুড়া তথা উত্তরের জেলাগুলোর নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন।

নেতাকর্মীরা জানান, অনেক বছর আগে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু নিজ বাড়ির পাশে পাঁচ শতাংশ জমি তারেক রহমানকে মৌখিকভাবে দেন। পরে সেখানে বাড়ি নির্মাণ করেন তারেক রহমান। বিশেষ নিরাপত্তা অনুযায়ী বাড়ির নকশা করা হয়। মূলত এই বাড়িটিকে ঠিকানা হিসেবে নিয়েছিলেন তিনি।

ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান গ্রেপ্তার হন এবং পরে মুক্ত হয়ে লন্ডন চলে যান। এরপর থেকে বাড়িটিতে কোনো কেয়ারটেকারও ছিল না। বাড়ির গেট এবং দেয়ালের রং চটে গেছে। লোকজন যখনই ওই বাড়ির পাশ দিয়ে যায়, এক নজর হলেও তাকিয়ে থাকে।

খালেদা জিয়ার অসুস্থতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে তারেক রহমান দেশে ফিরবে এমনটি জানা গেলেও বাড়িটি সংস্কার হয়নি। এ ছাড়া বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনও করতে যাচ্ছেন তারেক রহমান। সেক্ষেত্রে বাড়িটি নির্বাচনের প্রধান কেন্দ্র হবে বলে ধারণা করা হচ্ছে। এজন্য তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণার পর পরই বাড়িটির সংস্কারকাজ শুরু করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘আমার বাড়ির পাশেই তারেক রহমানের বাড়ি। আমি জায়গাটি উনাকে দিলেও নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে বাড়ি নির্মাণ করেন তিনি। ওই বাড়ি থেকেই বগুড়া তথা উত্তরের সংগঠনের খোঁজ নিতেন। সেখানে রাতভর রাজনৈতিক আলোচনা করতেন তারেক রহমান। আর বাড়ির বাইরে হাজার হাজার নেতাকর্মী অবস্থান করতেন।’

তিনি বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণার পরই বাড়িটির সংস্কারকাজ শুরু করা হয়েছে। সংস্কারকাজ এখনো চলমান। দেশে ফিরে প্রথম দিকে ঢাকায় ব্যস্ত থাকবেন তিনি। তারপর বগুড়ায় আসবেন। কারণ, বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে তাকে এখানে মাঝেমধ্যই থাকতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

১০

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১১

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১২

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৩

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৪

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৫

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৭

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৯

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

২০
X