মহিউদ্দীন মাহি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

শেখার শেষ নেই, নিজেকে প্রতিবার ভেঙে গড়ে নিতে চাই

অভিষেক ভট্টাচার্য I ছবি: সংগৃহীত
অভিষেক ভট্টাচার্য I ছবি: সংগৃহীত

কিছু গল্প শব্দে বলা যায়, আর কিছু গল্প বলা হয় সুর দিয়ে। সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র ক্ষেত্রে মিউজিক ঠিক সে কাজটাই করেছে। ছবির প্রতিটি মুহূর্তে সংগীত হয়ে উঠেছে নীরব ভাষা। এই মিউজিক তৈরির পেছনের ভাবনা, চ্যালেঞ্জ ও প্রাপ্তি নিয়ে কথা বলেছেন ছবির মিউজিক ডিরেক্টর অভিষেক ভট্টাচার্য। তার সঙ্গে কথোপকথনে উঠে এসেছে পর্দার পেছনের গল্প। লিখেছেন মহিউদ্দীন মাহি

সদ্য রিলিজ পাওয়া সিনেমা নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?

দর্শকের ভালোবাসাই একজন মিউজিক ডিরেক্টরের সবচেয়ে বড় প্রাপ্তি। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে যেভাবে মানুষ কথা বলছে, সেটা সত্যিই অনুপ্রেরণার।

এই ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে যুক্ত হওয়া কীভাবে?

একাধিক বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ ও মিউজিক জগতে একসঙ্গে কিছু কাজ করার সূত্রে সানি ভাই আমার পূর্বপরিচিত। এভাবেই একদিন সন্ধ্যায় আমাকে ফোন করে উনি বলেন যে, উনি একটা সিনেমা বানাচ্ছেন আর তিনি চান এর মিউজিকের কাজটা আমি করি। এভাবেই মূলত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে যুক্ত হওয়া শুরু।

এই ছবির মিউজিকের মূল ভাবনাটা কী ছিল?

যেহেতু রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট ঘিরে সিনেমাটি এগিয়ে যাবে। সেহেতু, মিউজিকের সঙ্গে করে ফ্যাক্টটা যেন দর্শকের মনে দাগ কাটে।

কোন দৃশ্যের ব্যাকগ্রাউন্ড স্কোর বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে?

অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ছিল। আর এই এক একটা দৃশ্যের জন্য ভিন্নভাবে চিন্তা করতে হয়েছে। সব থেকে বেশি চ্যালেঞ্জিং লেগেছে ইন্টারভালের আগের থেকে।

কোনো নির্দিষ্ট দৃশ্য কি আপনার কাছে সবচেয়ে কাছের বা প্রিয়?

হ্যাঁ ইন্টারভালের আগের ওই অংশটাই আমার কাছে সব থেকে বেশি পছন্দের।

ডিরেক্টরের সঙ্গে আপনার কাজের বোঝাপড়াটা কেমন ছিল?

সানি ভাই নিজেও একজন মিউজিশিয়ান হওয়ার কারলে পুরো জার্নিতেই আমাদের বোঝাপড়া খুবই ভালো, খুবই স্মুথ ছিল। সানি ভাই অসম্ভব সাপোর্টিভ একজন মানুষ।

এ ছবিতে কাজ করতে গিয়ে নিজের মধ্যে নতুন কোনো দিক আবিষ্কার করেছেন কি?

মিউজিক ড্রিভেন একটা ফ্যাকচুয়াল সিনেমা দিয়েই প্রথম সিনেমার কাজ করাটা

অবশ্যই আমার কাছে নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করা।

একজন মিউজিক ডিরেক্টর হিসেবে এ ছবিটা আপনার ক্যারিয়ারে কীভাবে দেখছেন?

‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়েই আমার প্রথম সিনেমা জগতে আসা, তাই আমি অবশ্যই এটাকে মাইলফলক হিসেবে দেখব।

ভবিষ্যতে আরও কোন ধরনের কাজ করতে বেশি আগ্রহী?

সবার সঙ্গে সব ধরনের কাজ করতে চাই। শেখার শেষ নেই, নিজেকে প্রতিবার ভেঙে গড়ে নিতে চাই। আরও অনেক শিখতে চাই।

‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ নিয়ে প্রত্যাশা কি?

যে কোনো বয়সী, যে কোনো মানুষের একবার হলেও সিনেমাটা দেখা উচিত বলে মনে করি। ইতিহাস, রাজনৈতিক বাস্তবতা বা জীবন দর্শন সম্পর্কে কনফিউশন বা প্রশ্নগুলো খুব সহজ করে বোঝানো হয়েছে বলে আমার মনে হয়। সবার প্রত্যাশার পারদ ছুঁয়ে যাক, এটাই প্রত্যাশা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১০

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১১

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৩

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৪

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৫

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৬

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৮

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৯

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

২০
X