তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

গর্বিত দায়িত্বে সুমি

গর্বিত দায়িত্বে সুমি

শারমিন সুলতানা সুমি। দেশের ব্যান্ড ইন্ডস্ট্রির পরিচিত একটি নাম। তার চিরকুট ব্যান্ড নিয়ে দীর্ঘ সময় ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। করছেন দেশের প্রতিনিধিত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যাত্রা শুরু গানের দলটি নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিশ্বখ্যাত ব্যান্ড স্করয়পিয়নসের সঙ্গেও মঞ্চ শেয়ার করেছেন। গান পরিবেশনের পাশাপাশি সুমি এর আগে সংগীত নিয়ে অতিথি শিক্ষকের দায়িত্বেও পালন করছেন। যা ছিল তার জন্য গর্বের। এমনই আরেক গর্বের সংবাদ সুমি নিজেই জানালেন।

গত বছর আন্তর্জাতিক সংগীতবিষয়ক সম্মেলনে যোগ দিতে নরওয়েতে যান শারমিন সুলতানা সুমি। নিশীথ সূর্যের দেশটির ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাডগারের প্রফেসর ড্যানিয়েল নরগেডের আমন্ত্রণ পান। এবার আমন্ত্রণ পেলেন আমেরিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার স্কুল অব মিউজিক ডিপার্টমেন্টের একটি ক্লাসের অতিথি প্রভাষক হিসেবে। ওই ক্লাসের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সামনে অনলাইনে আগামী ২২ মার্চ ক্লাস নিবেন তিনি। বিষয়টি কালবেলাকে সুমি নিজেই নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাংলা গানের সঙ্গে নিজেদের ব্যান্ড নিয়ে গত ২১ বছরের বেশি সময় ধরে কাজ করছি। প্রায় ১১ বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত কাজ করে যাচ্ছি। সেই অভিজ্ঞতা নিয়েই এবার কথা বলব। এর আগে নরওয়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ হয়েছিল। তবে এবার আমেরিকায় যাওয়া হবে না। জুমের মাধ্যমে তাদের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা শেয়ার করব। এই কাজের অনুভূতি আমাকে গর্বিত করে। নিজের দেশের হয়ে বিশ্বমঞ্চে কথা বলাটা সবসময় আমার কাছে শান্তির, সম্মানের ও গর্বের।’

বর্তমানে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড চিরকুট। ঈদের পর তাদের ব্যস্ততা আরও বাড়বে বলেও জানান সুমি। চলছে তাদের নতুন অ্যালবামের কাজও। ২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে চিরকুট। এরপর তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশ হয় ২০১৩ সালে। নিজেদের গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেও প্রশংসা কুড়িয়েছে দলটি। সে তালিকায় আছে ‘ডুব’ সিনেমার ‘আহা জীবন’, ‘আয়নাবাজি’ সিনেমার ‘না জানি দুনিয়া’, ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার ‘এ শহরের কাকটাও জেনে গেছে’ ইত্যাদি। দেশে-বিদেশে নিয়মিত স্টেজ পারফর্ম করেও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ শারমিন সুলতানা সুমি, পাভেল আরিন, দিব্য নাসের, আরাফ, জাহিদ নীরব ও রায়হান ইসলাম শুভ্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X