বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

২৭ লাখ টাকা আত্মসাতের মামলা থেকে মেহজাবীনের মুক্তি

মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অবশেষে মুক্তি পেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। অভিযোগের সত্যতা না পাওয়ায় আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের এই মামলা থেকে অব্যাহতি দেন এবং মামলাটি নথিজাত করার নির্দেশ দেন।

সোমবার সকালে আদালতে হাজির হন মেহজাবীন ও তার ভাই। এ সময় অভিনেত্রীর মুখে ছিল কালো মাস্ক। শুনানি শেষে আদালত তাদের অব্যাহতির আদেশ দিলে তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, ‘আমরা দুজনের পক্ষে আদালতে জবাব দাখিল করেছি। আদালতকে স্পষ্ট জানিয়েছি, মামলার এজহারে বর্ণিত ৭৯ লাইনের বক্তব্য সম্পূর্ণ সাজানো ও মনগড়া। বাদীর সঙ্গে মেহজাবীন চৌধুরী বা তার ভাইয়ের কোনো দেখাই হয়নি। তাই হুমকি-ধমকি বা ভয়ভীতি প্রদর্শনের কোনো প্রশ্নই আসে না। আদালত আমাদের যুক্তি গ্রহণ করে তাদের অব্যাহতি দিয়েছেন।’

আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। বাদীর অভিযোগ ছিল, পারিবারিক ব্যবসার পার্টনার করার প্রলোভন দেখিয়ে মেহজাবীন ও তার ভাই বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে তার কাছ থেকে ২৭ লাখ টাকা নিয়েছেন। কিন্তু দীর্ঘদিনে ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় তিনি টাকা ফেরত চাইলে তারা কালক্ষেপণ করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, গত বছরের ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাইসহ কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন। এই ঘটনায় ২৪ মার্চ বাদী হয়ে তিনি মামলাটি করেন।

এর আগে গত ১০ নভেম্বর এই মামলায় মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে ১৬ নভেম্বর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। আজ চূড়ান্ত শুনানির মাধ্যমে এই আইনি জটিলতার অবসান ঘটল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X