মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০১:৫৬ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৩:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

অজানা জানালেন ম্রুণাল

অজানা জানালেন ম্রুণাল

ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছেন তিনি। একসঙ্গে বলিউড, তেলেগু সিনেমায় সমানভাবে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। সবশেষ তাকে দেখা যায় তেলেগু সিনেমা ‘হাই নান্না’ ও ‘ম্যাড ইন হ্যাভেন সিজন ২’ সিরিজে। নিজের ক্যারিয়ার নিয়ে বর্তমান ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এই অভিনেত্রী ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মুখোমুখি হন।

সাক্ষাৎকারের শুরুতেই নিজের পারিশ্রমিক নিয়ে ম্রুণাল বলেন,‘আমার ক্যারিয়ার যখন শুরু হয় তখন আমার পারিশ্রমিক একেবারেই অল্প ছিল। এখন আমার পারিশ্রমিক বেড়েছে। তবে আমার বাবা বলেছেন কাজের ক্ষেত্রে অর্থ নিয়ে খুব একটি কথা বলতে নেই। ভালো কাজ কখনো অর্থের বিনিময় হয় না। তাই আমি পারিশ্রমিক নিয়ে কখনোই একক সিদ্ধান্তে ছিলাম না। গল্পের প্রয়োজনে কখনো বাড়িয়েছি আবার কখনো নামমাত্র পারিশ্রমিকে কাজ করেছি।’

এরপর তার জীবন-যাপন যে সাধারণ মানুষদের মতোই। সে বিষয়ে উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার এখনো ব্যাংক লোন রয়েছে। যেগুলো আমি নিয়মিত পরিশোধ করি। সাধারণ মানুষের মতোই আমার জীবন। এমন জীবন-যাপনই আমার পছন্দ।’

এদিকে ম্রুণালের মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ফ্যামিলি স্টার’। সিনেমাটি পরিচালনা করেছেন পারাসুরাম।

অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে তাকে। এটি মুক্তি পাবে ৫ এপ্রিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X