তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:১৩ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১১:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

রাজকুমারের প্রভাব থাকবে: অপু

রাজকুমারের প্রভাব থাকবে: অপু

ঈদের সিনেমা মুক্তির তালিকা এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ১২ থেকে ১৩টি সিনেমা এবার মুক্তি দেওয়া হবে। তার মধ্যে সবচেয়ে আলোচিত ও বিগ বাজেটের সিনেমা শাকিব খানের রাজকুমার। সেই সিনেমা নিয়ে কালবেলাকে নিজের আশার কথা শোনালেন অভিনেত্রী অপু বিশ্বাস।

এ অভিনেত্রীর আসন্ন ঈদে নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তিনি ব্যস্ত আছেন তার ব্যবসায়িক কার্যক্রম নিয়ে। আশাবাদী ঈদুল আজহায় নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহ মাতাতে আসবেন তিনি।

কালবেলার মুখোমুখি হয়ে অপু বলেন, ‘আমি সিনেমার মানুষ। দেশের সিনেমা এগিয়ে যাওয়ায় আমারও ভূমিকা রয়েছে। ভালো লাগে যখন দেখি সবাই আমাদের দেশের সিনেমার প্রশংসা করছে।’

এরপর এবার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে কথা বলেন এ নায়িকা। জানালেন, মুক্তির তালিকা আরেকটু ছোট হলে প্রযোজক ও পরিচালকদের জন্য ভালো হতো।

অপু বলেন, ‘এবার ঈদে রাজকুমারের মতো বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। নিঃসন্দেহে এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমার ওপর প্রভাব ফেলবে। হলের দিক থেকেও এগিয়ে থাকবে। তাই আমি বলব প্রযোজক ও পরিচালকরা তাদের সিনেমা এভাবে হাড্ডাহাড্ডি করে মুক্তি না দিয়ে গোটা বছর ধরে মুক্তি দিলে হলও পেত, ইন্ডাস্ট্রির জন্যও ভালো হতো। তবে সবার জন্যই শুভকামনা থাকবে।’

এখন পর্যন্ত মুক্তির মিছিলে রয়েছে ১৩টি সিনেমার নাম। এসব সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব তারকা। মুক্তির তালিকায় থাকা সিনেমা—কাজলরেখা, রাজকুমার, মোনা জ্বীন-২, ওমর, এশা মার্ডার, আহারে জীবন, সোনার চর, ডেডবডি, দেয়ালের দেশ, মায়া: দ্য লাভ, লিপস্টিক, মেঘনা কন্যা ও গ্রীন কার্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

১০

স্বর্ণের দামে বড় পতন

১১

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

১২

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

১৩

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

১৪

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১৫

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৮

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৯

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

২০
X