তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৩ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০১:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ফিরলেন মিম

ফিরলেন মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবারের ঈদে তার কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি। পরিবার নিয়ে তিনি ছিলেন সিঙ্গাপুরে। সেখান থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন মিম। তবে অভিনয় দিয়ে নয়, মিম ফিরলেন স্টেজ শো দিয়ে। লাক্সের শত বছরপূর্তিতে তিনি পারফর্ম করেছেন। কারণ এই লাক্সের মাধ্যমেই মিডিয়াতে যাত্রা শুরু করেন তিনি।

২৮ এপ্রিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে মিম ছাড়াও বিনোদন জগতের অনেক তারকাই উপস্থিত ছিলেন।

লাক্সে নিজের পারফর্ম নিয়ে মিম বলেন, লাক্স আসলে আমার জীবনজুড়ে আছে। তাদেরই একটি প্ল্যাটফর্ম থেকে আমার জীবনের নতুন দিগন্তের সূচনা হয়েছে। তাদের শত বছরপূর্তিতে উপস্থিত এবং পারফর্ম করতে পেরে আনন্দিত। অভিনয় আমার পেশা। সম্প্রতি ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় কাজ করেছি। যেখানে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘দিগন্তে ফুলের আগুন’ প্রযোজনা করছেন শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী কায়সার। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। অন্যদিকে শহীদুল্লাহ কায়সারের চরিত্রে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X