তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ১২:৪৬ পিএম
প্রিন্ট সংস্করণ

চলচ্চিত্রপাড়া ফের অস্থির

চলচ্চিত্রপাড়া ফের অস্থির। ছবি : সংগৃহীত
চলচ্চিত্রপাড়া ফের অস্থির। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে ফের আইনি জটিলতা তৈরি হয়েছে। গেল নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে পরাজিত হয়েছেন নিপুন আক্তার। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তার প্যানেলের বাকি প্রার্থীরাও ভূমিকম্পের মতো ধসে পড়েন। হারের পর বিরোধী প্যানেলের সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের গলায় ফুলের মালা পরিয়ে ফলাফল মেনে নেন নিপুন। কিন্তু নির্বাচনের এক মাস না পেরোতেই সেই শান্তির পতাকা নামিয়ে ফেললেন নিপুন।

এদিকে গতকাল বুধবার ফল বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন দাবি করেছেন নিপুন। ফল বাতিল চেয়ে তিনি এ বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন। এ ছাড়া বর্তমান কমিটির দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে এই রিটে।

নির্বাচনে নিপুন হারলে আইনিভাবে লড়াই করবেন—এমন গুঞ্জন চলচ্চিত্রপাড়ায় আগে থেকেই চাউর ছিল। এর আগেও চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে হারের পর মামলার পথ বেছে নিয়েছিলেন নিপুন। ভোটে জিতেও গত দুই বছর চেয়ারে বসতে পারেননি জায়েদ। শুধু তাই নয়, শিল্পী সমিতি থেকে নায়কের সদস্যপদ বাতিল করা হয়। সেসময় ১৮ সংগঠন সরাসরি নিপুনের পক্ষে থাকলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। ১৮ সংগঠনের নেতা ও সদস্যরা ডিপজলের পাশেই রয়েছেন বলে সূত্রের খবর। এখন দেখার বিষয়, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১১

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১২

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৩

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৫

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৬

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৭

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৮

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৯

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

২০
X