বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কথা বলতে পারছেন না শবনম ফারিয়া

শবনম ফারিয়া I ছবি : সংগৃহীত
শবনম ফারিয়া I ছবি : সংগৃহীত

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বেশকিছুদিন যাবত তিনি ভুগছেন টনসিল ও গলার সংক্রামণে। এমনকি কথা বলতেও হচ্ছে তার সমস্যা। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এমনটিই জানান এই সুন্দরী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফারিয়া তার প্রকাশিত পোস্টে লিখেছেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

গত ৫ জানুয়ারি থেকেই তার অসুস্থতা শুরু হয়। সেদিনই তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। পরে প্রয়োজনের তাগিদে কথা বলার চেষ্টা করায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। এ কারণে পূর্বনির্ধারিত কয়েকটি কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

তিনি আরও লিখেছেন, ‘অনেক ফোন আসছে, কিন্তু এখন ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘরে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসা আর দোয়ায় ভরে উঠেছে। কেউ সমবেদনা জানাচ্ছেন, কেউ আবার দ্রুত সুস্থ হয়ে পর্দায় ফেরার আশাবাদ ব্যক্ত করছেন। ভক্তদের এই ভালোবাসা আর সমর্থনই যেন কঠিন সময়েও অভিনেত্রীর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X