তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ০২ জুন ২০২৪, ১২:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

‘ঈদের পর সিনেমা নির্মাণের চিন্তা করব’

‘ঈদের পর সিনেমা নির্মাণের চিন্তা করব’

ঈদের আগে অভিনয়শিল্পীদের মতোই ব্যস্ততা বাড়ে পরিচালকদের। ছোট পর্দার নির্মাতাদের কাজও এ সময় একটু বেশিই থাকে। দর্শকের প্রত্যাশাও তাদের কাছে বেশি। হালের তরুণ দর্শকের পছন্দের নির্মাতার তালিকায় শুরুর দিকেই রয়েছেন মাবরুর রশিদ বান্নাহ। জনপ্রিয় অভিনয়শিল্পীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অঙ্গনে ব্যাপক পরিচিতি পাওয়া ব্যক্তিত্বদের উপস্থিতিও থাকে তার নির্মাণে।

আসন্ন ঈদুল আজহায় জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার, ফারহান আহমেদ জোভান, ফজলুর রহমান বাবু ও তাসনিয়া ফারিণকে নিয়ে বেশ কিছু নাটক নির্মাণ করেছেন বান্নাহ।

কালবেলাকে এ পরিচালক বলেন, “ঈদ মানেই তো ব্যস্ততা। অনেক নাটক নির্মাণে ব্যস্ত আছি। ঈদের আগে ব্যস্ততা কমতে পারে। ঈদ উপলক্ষে প্রায় সাত-আটটি নাটক নির্মাণ করেছি। সবগুলোর নাম তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। ‘প্রেম পরকীয়া’, ‘আদর’—এরকম আরও কিছু নাটক নির্মাণ করেছি। দর্শকদের সেগুলো দেখার আমন্ত্রণ। আশা করছি নাটকগুলো তাদের ঈদ আনন্দ আরও বাড়াবে।”

সিনেমা নির্মাণের কথা থাকলেও এ বিষয়ে তাড়াহুড়া করতে রাজি নন এ নির্মাতা। বললেন, ‘ঈদ তো প্রায় এসেই গেল, তাই ঈদের আগে সিনেমা নিয়ে ভাবছি না। তবে সবকিছু অনুকূলে থাকলে ঈদের পর সিনেমা নিয়ে চিন্তা করব।’

সিনেমা নিয়ে কয়েক বছর ধরেই চিন্তাভাবনা করে চলেছেন বান্নাহ। ঈদের পর সিনেমা নিয়ে ভাবনা শুরু করলেও, এর গল্প ও কাস্ট সম্পর্কে এখনই কিছু জানাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X