শিবলী আহমেদ
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৬:২০ এএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ১১:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

দক্ষ অভিনেত্রী হয়ে সিনেমায় আসব

দক্ষ অভিনেত্রী হয়ে সিনেমায় আসব

টিভি সিরিয়াল বকুলপুরের দর্শকের কাছে দারুণ সুপরিচিত অভিনেত্রী টুম্পা মাহবুব। ঈদুল আজহা উপলক্ষে বাসা টু শুটিং সেট করে সময় কাটছে তার। ব্যস্ততা খুব। নির্মাতা ইমরাউল রাফাতের ‘আহারে মন’, মোহন আহমেদের ‘বড্ড মায়া লাগে’ ও ‘প্রেমিক’, সোহলে হাসানের ‘একটাই ধাক্কা’ নাটকে অভিনয় করেছেন সম্প্রতি। ঈদ উপলক্ষে আরও কাজ বাকি টুম্পার।

এত নাটকের কাজে ব্যস্ত যেই অভিনেত্রী, তার নাকি অভিনয়ে আসার ইচ্ছাই ছিল না। ছোটবেলায় নাচের প্রতিই বেশি ঝোঁক ছিল তার। কালবেলার সঙ্গে আলাপে এসব কথাই বললেন টুম্পা। বড় পর্দায় আসার আগ্রহ স্পষ্ট হয়ে উঠেছে তার ভাষ্যে। তবে এখনো নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে পারেননি তিনি। বললেন, বড় পর্দায় কাজের ইচ্ছা ও আশা তো সবারই থাকে। আমি পুরোপুরি দক্ষ হয়েই বড় পর্দায় কাজ করতে চাই। এখন নিজেকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে প্রমাণের চেষ্টা করছি। যেন যে কোনো অভিনয়ে নিজেকে পারদর্শী করতে পারি।

‘আমার মনে হয় বড় পর্দায় কাজের জন্য আমি এখনো প্রস্তুত না। ছোট পর্দা ও বড় পর্দার মধ্যে আকাশ পাতাল তফাত। এ কারণেই দুটি সিনেমায় কাজের জন্য অফার পেয়েছিলাম, বছরে দেড়েক আগে। কিন্তু করিনি’, নিজের কথার সঙ্গে যুক্ত করেন টুম্পা। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চান টুম্পা। সেই চ্যালেঞ্জ নিয়েই এগোচ্ছেন। দেশের সিনেমা ও নায়কদের বন্দনাও করেছেন এই অভিনেত্রী। শাকিব খানকে বেশ ভালো লাগে তার। তবে শরিফুল রাজের ফ্যান তিনি। চঞ্চল চৌধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ারের ইচ্ছা মনে পুষে রেখেছেন টুম্পা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১০

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১১

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১২

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৩

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৪

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৫

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৬

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৮

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৯

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

২০
X