এ এইচ মুরাদ
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০২:০৬ এএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদের সিনেমার পরিচালককে পেটালেন নায়িকা

ঈদের সিনেমার পরিচালককে পেটালেন নায়িকা
ঈদের সিনেমার পরিচালককে পেটালেন নায়িকা

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে কতই না ঘটনা ঘটে। ঘটে নানা অঘটনও। চাঞ্চল্যকর তথ্য এসেছে কালবেলার কাছে। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। মুক্তির পর পাঁচ সিনেমার এক সিনেমার পরিচালকের সঙ্গে প্রযোজক-নায়িকার তুমুল দ্বন্দ্ব বাধে।

কালবেলার হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, সিনেমার পরিচালককে বেদম পেটাচ্ছেন ওই নায়িকা। পরিচালককেও বেশ উত্তেজিত দেখা যায়। পাশে থাকা এক ব্যক্তি নায়িকাকে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু নায়িকা হাত-পা ছুড়ে পরিচালককে মেরেই চলেছেন। এ যেন সিনেমার আড়ালে আরেক সিনেমা!

সেদিন কী হয়েছিল, কেন এমন অপ্রীতিকর ঘটনা, বিষয়টি নিয়ে নায়িকাকে প্রশ্ন করা মাত্রই তিনি ওপাশ থেকে মোবাইল ফোনের লাইন কেটে দেন। বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী নন সিনেমাটির প্রযোজনাসংশ্লিষ্ট কেউই।

খোঁজ নিয়ে জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছেন ওই পরিচালক। যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল, সিনেমা শেষ করতে তার দ্বিগুণ খরচ হয়েছে। এ ছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছেন ওই পরিচালক। শুধু তাই নয়, প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের সেটি দেননি। একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লগ্নিকারকরা।

অন্যদিকে নায়িকার ক্ষোভ হলো তাকে যেভাবে সিনেমাটি নির্মাণ নিয়ে বলা হয়েছিল, তার বিন্দুমাত্র ছোঁয়াও পাননি। দুর্বল নির্মাণ, এডিটিং ও হল না পাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পিটিয়েছেন পরিচালককে। ওই সময় নাকি সিনেমাটির প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। সবার অভিযোগের তীর ছিল পরিচালকের দিকেই। ঘটনার সময় পরিচালকও বোঝানোর চেষ্টা করেন লগ্নির টাকা কীভাবে উঠে আসবে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। নায়িকা ভরা বৈঠকে পরিচালককে চড়-থাপ্পড়, কিল-ঘুসি মারতে থাকেন।

পরিচালক যতই বোঝান না কেন, কারোই বুঝতে বাকি ছিল না সিনেমা লগ্নির টাকা জলে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১০

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১১

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১২

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৪

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৫

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৬

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৭

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৮

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৯

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

২০
X