মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্রান্স প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে ‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব

‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব। ছবি : কালবেলা
‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব। ছবি : কালবেলা

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক উদীয়মান ফরাসি রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক গ্রন্থ ‘আশা এবং আমার সংগ্রাম— Espoir et mon Combat’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় অভিবাসীবিষয়ক সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (SAF)-এর উদ্যোগে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন ‘বুজ দ্য থ্যাবাই’ হলে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আলোচক ছিলেন— ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনো, প্যারিস ১৮-এর ডেপুটি মেয়র আনজুমান সিসিকো, ফরাসি সামাজিক অ্যাসোসিয়েশন সিমাদ ইল দ্য ফ্রঁসের সেক্রেটারি মারি ফ্রঁস, ফেদেরল গ্লোবাল কোম্পানির অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী মনিক ভেরে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তর (অফি’র অডিট অফিসার লিন্ডা মেরি সরকার, কবি ও লেখক আবু জুবায়ের, ফরাসি গণমাধ্যম ‘আলথেখস মিডিয়ার প্রকাশক ও প্রধান সম্পাদক দিদিয়ে রাসিনে, ‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থের লেখক ও সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র প্রেসিডেন্ট খিয়াং নয়ন।

অতিথিরা তাদের বক্তব্যে লেখকের মানবিক চেতনা, সামাজিক অঙ্গীকার ও অভিবাসী জীবনের সংগ্রামী বাস্তবতাকে তুলে ধরার সাহসিকতার প্রশংসা করেন। তারা বলেন, ‘এ প্রকাশনা কেবল একটি বই নয়; এটি আশার, সংগ্রামের এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার প্রতীক। বইটি ফরাসি-বাংলা দুই সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য সাহিত্যিক দৃষ্টান্ত হয়ে থাকবে।’ আশিক আহমেদ উল্লাস ও সাফ’র প্রশাসনিক সম্পাদক তাওহিদা আনজুম নাফিসআর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ডিন সাফ’র স্পোর্টস সেক্রেটারি শাহীন আহমেদ।

নিজের বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক খিয়াং নয়ন বলেন—‘আশা এবং আমার সংগ্রাম— Espoir et mon Combat’ কেবল একটি নারীর জীবনের গল্প নয়; এটি প্রতিটি অভিবাসীর লড়াই, তাদের আত্মমর্যাদা এবং আশার প্রতীক। এই বই অভিবাসী সমাজের বাস্তবতা, রাজনৈতিক চেতনা এবং মানবিক শক্তির এক ব্যক্তিগত ও সামাজিক যাত্রার দলিল।

লেখকের এ গ্রন্থটি তার দ্বিতীয় প্রকাশনা। এর আগে ২০২৪ সালের জুনে প্রকাশিত হয় তার প্রথম বই ‘জীবনের ছাপ’।

অনুষ্ঠানে ফরাসি মঞ্চ অভিনেতা সোয়েব মোজাম্মেল বাংলা ভাষায় লেখকের জীবনী পাঠ করেন এবং ফরাসি ভাষায় পরিচিতি উপস্থাপন করেন ফ্রান্সের পুল এলওয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী কৌশিক ওয়াসিফ।

শুভেচ্ছা বক্তব্য দেন, ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনোর সহকারী ইশাম, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তৌফিকা সাহেদ। এ ছাড়া লেখকের প্রকাশিত গ্রন্থ থেকে পাঠ করেন সাংবাদিক ও আবৃত্তি সংগঠক আবু বকর আল আমিন, কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম।

বাংলাদেশ ও ফ্রান্স— দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন হয়ে ওঠে কবি-লেখক, সাংবাদিক-সাংস্কৃতিক ও বাচিকশিল্পীদের এক অনন্য মিলনমেলা।

অনুষ্ঠানে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জয়িতা বড়ুয়া, নবনীতা বড়ুয়া, ভূমি চন্দ, সেঁজুতি তালুকদার, শ্রেষ্ঠানী তালুকদার, নবকুমার বড়ুয়া ও শুভমিতা আনা ভট্টাচার্য।

সভার সমাপনী বক্তব্য দেন, সাফ’র কমিউনিকেশনবিষয়ক সম্পাদক তাওহিদ আহমেদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফ’র সাধারণ সম্পাদক মামুন হাসান রুবেল, ইভেন্ট ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক রুমন আহমদ, কমিউনিকেশনবিষয়ক সম্পাদক তাসনিয়া আনজুম, ক্রীড়া সম্পাদক শিহাব উদ্দিন, সদস্য সালাউদ্দিন ইরান, জাহেদ আহমেদ ও ইকবাল দেওয়ান রকি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X