কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান | ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান | ছবি : সংগৃহীত

দেশের সব জেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’। দিবসটি উপলক্ষে পাঠাভ্যাস গড়ে তোলা, গ্রন্থাগারমুখী সমাজ সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক মননশীলতা বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘গ্রন্থাগার ও জ্ঞানচর্চা: একুশ শতকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মনীষ চাকমাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে মো. মফিদুর রহমান বলেন, গ্রন্থাগারে শুধু একাডেমিক পাঠ্যপুস্তক নয়, পাঠ্যবইয়ের বাইরের সৃজনশীল ও জ্ঞানভিত্তিক বইয়ের উপস্থিতিও জরুরি। সৃজনশীল চিন্তার বিকাশে গল্প, উপন্যাস, বিজ্ঞানভিত্তিক বই, নাটক ও প্রবন্ধ পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একসময় পাড়া-মহল্লাভিত্তিক পাঠাগারের সংস্কৃতি ছিল, যা পাঠাভ্যাস গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছিল। বর্তমানে সেই সংস্কৃতি অনেকটাই কমে এসেছে। গ্রন্থাগারকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে এলাকাভিত্তিক পাঠাগার সম্প্রসারণ জরুরি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, সংস্কৃতি একটি মৌলিক স্তম্ভ, যা মানুষকে আজীবন চিন্তার আলোয় আলোকিত করে। কিন্তু অবকাঠামো উন্নয়নের তুলনায় সংস্কৃতি খাতে বরাদ্দ কম থাকে। তাই এই খাতে বিনিয়োগ বাড়ানো এবং পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

দিবসটি উপলক্ষে শুধু রাজধানী নয়, দেশের সব জেলা সরকারি গণগ্রন্থাগারসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আলোচনা সভা, পাঠচক্র, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্যদিকে জেলা প্রশাসন, আর্কাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, বাংলাদেশ গ্রন্থকারিক ও তথ্যায়নবিদ সমিতি, বেসরকারি গণগ্রন্থাগার সমিতি, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার পেশাজীবী সংগঠন এবং ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে দিবসটি উদযাপন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X