মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাহিদুর রহমান
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ
বই আলোচনা

মানবতায় উজ্জীবিত এক মহীরূহের গল্প

জোবায়ের মিলন সম্পাদিত বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত
জোবায়ের মিলন সম্পাদিত বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত

বইমেলা-২৬ এর শুরুতেই একটি বই হাতে পেলাম। বইটি কবিতা, ছোটগল্প কিংবা উপন্যাস নয়; বইটি স্রোতের বিপরীতে চলা এক মহাযোদ্ধার গল্প। মানবহিতৈষী ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনস্মৃতিগ্রন্থ বা স্মৃতিগ্রন্থ ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’।

আমরা জানি, স্বাধীনতার পর আজ অবধি কিছু মহৎপ্রাণ মানুষের স্বার্থহীন শ্রম আর মেধায় রচিত হয়েছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির অবয়ব। তাদের কর্ম, চিন্তা, সৃজন ও লোভহীন নিষ্ঠায় সহজ হয়েছে অগণিত মানুষের জীবন, রূপ পেয়েছে স্বপ্ন, সুসংগঠিত হয়েছে বাংলাদেশ নামক দেশটির অবকাঠামো। ডা. জাফরুল্লাহ চৌধুরী সেই মহাৎপ্রাণ মানুষদের অন্যতম। মূলত পেশাগত, রাজনৈতিক, সাংগঠনিক সর্বোপরি মুক্তিযুদ্ধের অনন্য আদর্শ ও দর্শন ধারণ করে মানবতায় উজ্জীবিত এক বটবৃক্ষ তিনি।

মুক্তিযুদ্ধের চরমকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী বিদেশে পাসপোর্ট ছিঁড়ে ফেলে ও ‘ফিল্ড হাসপাতাল’এর মধ্যদিয়ে নিজেকে আবিষ্কার করেছিলেন দেশের একনিষ্ঠ সেবক হিসেবে। সেই তিনিই আবার স্বাধীন দেশে হয়ে উঠলেন নিয়ম ভাঙার এবং নতুন নিয়ম গড়ার ও অজানা নিয়ম চালু করার পরার্থপর অপূর্ব যোদ্ধা- সমাজ সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিকল্পধারার স্বাস্থ্য আন্দোলন, নারীপ্রগতি, গ্রামমুখী পেশাদারি বিকাশের মহানায়ক। মানুষকে ভালোবেসে সবহারা মানুষের সঙ্গী হলেন নির্দ্বিধায়। রাজকীয় জীবনযাপান আর চমৎকার ভবিষ্যতের হাতছানি ধুলায় ছুড়ে মুহূর্তের সিদ্ধান্তে নেমে এলেন অতিসাধারণের কাতারে। তিনি আমৃত্যু দাঁড়িয়েছিলেন তাদের পাশে, যাদের পাশে কেউ দাঁড়াতে চায়নি কখনো।

স্রোতের বিপরীতে কাজ করা যে কত কঠিন, তা জীবনের প্রতিদিন অনুভব করেছেন তিনি। কিন্তু তার লক্ষ্য থেকে কোনো প্রলোভনই তাকে বিচ্যুত করতে পারেনি। তার বিপ্লবী চেতনা এমন কিছু করে দেখিয়েছে, যা আগে কেউ কখনো ভাবেনি। তার রাজনৈতিক পথ ও মত নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তার মানবিক গুণ, তার দেশপ্রেম ও পরোপকারিতা প্রশ্নাতীত। ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবদ্দশায় অনেকে লিখেছেন, লিখেছেন মৃত্যুর পরও। এসব লেখায় তার জীবনের, কর্মের, সাধনার, সংগ্রামের অভূতপূর্ব খণ্ডচিত্র উঠে এসেছে উজ্জ্বল রূপে; এই খণ্ডচিত্রকে একত্র করেছেন তরুণ সাংবাদকর্মী জোবায়ের মিলন, যেখানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শৈশব, কৈশোর, তারুণ্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, ফিল্ড হাসপাতাল, গণস্বাস্থ্য হাসপাতাল, ঔষধনীতি, নারীর অধিকার, গণতান্ত্রিক আন্দোলন, বিকল্পধারার বিপ্লবী অগ্রসরতা, বাস্তবিক প্রয়োগ, অকুতোভয় বীরগাঁধা, আপোসহীনতা, ‘গরিবের ডাক্তার’ ব্রতে প্রতিকূল আর লালসায়পূর্ণ সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় জীবন সংগ্রামের সূক্ষ্মছবি ফুটে উঠেছে ছায়াছবির মতো। যার পাঠ এক নি:স্বার্থ ও ত্যাগী জীবনের পাঠতৃপ্তিতে আগাগোড়ায় ঠাসা।

গ্রন্থটির লেখক তালিকায় আছেন জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী নারী নেত্রী শিরীন হক, মানবাধিকার কর্মী পুত্র বারীশ হাসান চৌধুরী, বোন সেলিনা চৌধুরী মিলি, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. মো. সায়েদুর রহমান, ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ড. বিজন কুমার শীল, গরহার নাঈম ওয়ারা, জুলিয়ান ফ্রান্সিস, কবি ফরহাদ মযহার, ড. শাহদীন মালিক, এম সাখাওয়াত হোসেন, কাজী জাওয়াদ, মহিউদ্দিন আহমদসহ আরও অনেকে।

কবি, কথাশিল্পী জোবায়ের মিলন সম্পাদিত এই গ্রন্থে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও দর্শন, শ্রম ও সংগ্রাম, নিষ্ঠা ও আদর্শ তুলে ধরার চেষ্টাই মূখ্য। বইটি পড়লে গণমানুষের জন্য নিবেদিত ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে অজানা এমন কিছুই যেমন জানা যায়, জানা যায়- তিনি এমন এক মানুষ, মৃত্যুতে যিনি শেষ হওয়ার কথা নয়। জীবনানন্দ দাশের ভাষায়, ‘এ-পৃথিবী একবার পায় তারে, পায়নাকো আর।’

গ্রন্থটির প্রচ্ছদ করেছেন আর. করিম এর স্কেচ অবলম্বনে রাইসুল ইসলাম আসাদ। মুদ্রিত মূল্য : ৫৮০ টাকা। অমর একুশে বইমেলা উপলক্ষে গ্রস্থটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনি প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’প্রকাশনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X