মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রহমান মৃধা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘোষিত স্বাধীনতা

রহমান মৃধা। ছবি : সংগৃহীত
রহমান মৃধা। ছবি : সংগৃহীত

রাষ্ট্র বললো, তোমাদের আছে পূর্ণ বাকস্বাধীনতা শুধু শব্দগুলো জমা দাও যাচাইয়ের টেবিলে সত্য যদি বেশি ধারালো হয়, একটু ভোঁতা করে লিখো নইলে নীরবতাই হবে তোমার নিরাপদ আশ্রয়...

সাংবাদিক কলম তোলে, সম্পাদক চেয়ে থাকে ঘড়ির দিকে একটি ফোন আসে, শিরোনাম বদলে যায় সঙ্গে সঙ্গে- খবর থাকে, কিন্তু সত্য থাকে না কালির নিচে চাপা পড়ে যায় প্রশ্নের গোপন ফাঁকে।

হাউস রুল মানো, সীমার ভেতর হাঁটো সীমা কোথায়, তা কেউ স্পষ্ট করে না এক পা বাইরে পড়লেই আইনের দরজা ভারী হয়ে ওঠে।

বিপ্লবের গল্প এখনো দেয়ালে টাঙানো রঙ শুকায়নি, স্লোগানও মুছে যায়নি পুরো তবু মানুষের চোখে কেন

এক অদ্ভুত সাবধানতা, নিঃশব্দ ভয়গ্রস্ত

যদি ভয়ই থাকে প্রতিটি উচ্চারণে মুক্তির সংজ্ঞা কোথায় বদলে গেল যে স্বপ্ন রাস্তায় জন্ম নিয়েছিল সে কি দপ্তরের ফাইলে বন্দি হলো, কী হলো

ইতিহাস চুপচাপ দেখে মানুষ কি সত্যিই মুক্ত নাকি শুধু শিখেছে আরও নিখুঁতভাবে চুপ থাকতে, নিঃশব্দে হাবুডুবু খেলতে

রক্ত দিলাম, স্বাধীন হলাম, সবই শুধু মুখের কথা স্বপ্নগুলো ঝুলে থাকে উৎসবের ব্যানার পাতায় দেশটা নাকি সবার, কিন্তু ভোগে কয়েক ঘর অন্যেরা শুধু গুনে যায় প্রতিশ্রুতিরই প্রহর

মরার সময়ে মরব আমরা, এটাই যেন বিধান সুবিধার সব দরজাগুলো চেনে কেবল কিছু নাম টাকা উড়ে সীমানা পেরোয় নিঃশব্দ রাতের ভেতর হিসেবগুলো লুকিয়ে থাকে অদৃশ্য কোনো খাতার ঘরে

দুটো পাসপোর্ট হাতে তাদের পথ হয় মসৃণ একটিতে দেশপ্রেম জাগে, অন্যটিতে নিরাপদ দিন এখানে এসে নেয় যা পারে, ক্ষমতার সব লুট ফিরবার ক্ষণ এলে নতুন পাসপোর্টে দেয় ছুট

তবু প্রশ্ন জেগে থাকে, এই কি প্রাপ্তি যে মাটিতে রক্ত ঝরল, সে মাটিরই কি ভ্রান্তি নাকি একদিন সত্যিই উঠবে নতুন প্রজন্ম যারা স্বাধীনতাকে দেবে শুধু শব্দ নয়, বাস্তবের সম্মান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X