কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পেঁয়াজ আমদানির শুল্ক প্রত্যাহার

পুরোনো ছবি
পুরোনো ছবি

পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ আমদানিতে বিদ্যমান মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমদানি পর্যায়ে থাকা মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হলো। এর ফলে আমদানির ক্ষেত্রে আর কোনো প্রকার কোনো প্রকার শুল্ক কর থাকল না থাকল না। এতে পেঁয়াজ আমদানি বাড়বে। স্থানীয় পর্যায়ে বাজারে সরবরাহও বাড়বে। তাতে পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

ব্যবসায়ীরা জানান, বছরের এ সময় সাধারণত আগাম জাতের বা মুড়িকাটা পেঁয়াজ আসে বাজারে। কিন্তু এ বছর অতি বৃষ্টির কারণে পেঁয়াজ আবাদ শুরু করতে দেরি হয়েছে। ফলে মুড়িকাটা পেঁয়াজ আসতেও সময় লাগবে। অন্যদিকে দেশি পেঁয়াজের মজুত প্রায় ফুরিয়ে এসেছে। সেজন্য আমদানি নির্ভরতা বাড়ছে। এ জন্য বাজার ঊর্ধ্বমুখী দুই মাস ধরে।

বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে। এ ছাড়া ভারতীয় পেঁয়াজের কেজি ১১০ থেকে ১১৫, তুরস্ক ও নেদারল্যান্ডের পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

সরকারি সংস্থা টিসিবির হিসেবে গত এক মাসে দেশি পেঁয়াজের দর ২৭ শতাংশ এবং ভারতীয় পেঁয়াজের দর ৫ শতাংশ বেড়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১০

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১১

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১২

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৩

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৫

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৬

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৭

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৮

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

২০
X