কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শিবলী রুবাইয়াত আজীবন ও শামসুদ্দিন পাঁচ বছর পুঁজিবাজারে অবাঞ্ছিত 

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও শেখ শামসুদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও শেখ শামসুদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বেক্সিমকোর গ্রিন সুকুক ইস্যুতে অনিয়মের দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য এবং তৎকালীন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের ২৩ জুন অনুষ্ঠিত ৭৭৯তম সভায় বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ৩ হাজার কোটি টাকার ৫ বছর মেয়াদি সিকিউর্ড কনভার্টিবল অর রিডিমেবল অ্যাসেট-ব্যাকড গ্রিন সুকুক অনুমোদন করা হয়। এর মধ্যে ২ হাজার ২৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৭৫০ কোটি টাকা আইপিওর মাধ্যমে উত্তোলনের পরিকল্পনা ছিল।

সুকুক থেকে সংগ্রহকৃত অর্থ বেক্সিমকোর টেক্সটাইল ইউনিট সম্প্রসারণ এবং তিস্তা ও করতোয়া সোলার লিমিটেডে নবায়নযোগ্য জ্বালানির প্রকল্পে ব্যবহারের কথা ছিল। প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০০ টাকা এবং সর্বনিম্ন সাবস্ক্রিপশন ছিল ৫ হাজার টাকা।

তবে সুকুক ইস্যুর আগে সংশ্লিষ্ট বিধিমালার কিছু বিধি থেকে বেক্সিমকোকে অব্যাহতি দেওয়া হলেও তা গেজেট আকারে প্রকাশের আগেই সুকুকটি অনুমোদন ও কনসেন্ট লেটার ইস্যু করা হয়। এরপর পরিপত্র লঙ্ঘন করে পাবলিক সাবস্ক্রিপশন পিরিয়ড এক মাসের বেশি সময় বাড়ানো হয়।

বিএসইসির গঠিত ‘শেয়ারবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটি’ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে কমিশন সভায় সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ, সুকুক ইস্যুর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত ও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X