ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৪:২৬ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা। ছবি : কালবেলা
ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা। ছবি : কালবেলা

অনৈতিকভাবে গঠিত ও বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে ঝিনাইদহের মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (০৪ জুলাই) সকালে উপজেলা ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনে অংশ নেওয়া সাবেক নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান। তিনি বলেন, অহংকারপূর্ণভাবে অর্থ লেনদেনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব কেনাবেচার অপচেষ্টা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। যারা অর্থের বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায়, তারা আসলে গণতন্ত্র নয়, বরং লেনদেনের বাজার বসানোর চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, নতুন উপজেলা কমিটির আহ্বায়ক পদে যাকে বসানো হয়েছে, তার আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার সন্তান। আহতদের বাদ দিয়ে নেতৃত্ব বণ্টনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে।

সংগঠনের আহত কর্মী অমিত হাসান, আশিকুর রহমান, আাশরাফ আলী, হাসান, সিফাতসহ কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, আন্দোলনের প্রথম সারির কর্মীরা আজ অবহেলিত। অথচ যারা কোনোদিন আন্দোলনের পাশে ছিল না, তারা টাকার জোরে নেতৃত্বে এসেছে।

এ সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিবসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা জেলা কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X