কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৯:০৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘টাকাপে’ নামে ভুয়া ওয়েবসাইট, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি

বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় কার্ড স্কিম ‘টাকাপে’ (TakaPay)-এর নামে একটি ভুয়া ওয়েবসাইট চালু করে সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এতে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের কোনো অনুমোদন ছাড়াই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে এবং সেখানে সরকারি লোগো ও ট্রেডমার্ক অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। এর আগে সোমবার কালবেলার শেষ পাতায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ করে। এরপর বিকেলে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘https://takapaycard.com’ নামে একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল, এমনকি জাতীয় পরিচয়পত্র নম্বরের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ওয়েবসাইটের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা জাতীয় কার্ড স্কিম টাকাপে-এর কোনো সংযোগ নেই।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ কার্ড লেনদেন ব্যবস্থাকে স্বচ্ছ, নিরাপদ এবং বৈদেশিক মুদ্রার ওপর নির্ভরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংক টাকাপে চালু করেছে। বর্তমানে ১৫টি তপশিলি ব্যাংক এই কার্ড তাদের গ্রাহকদের দিচ্ছে। তবে এখনো পর্যন্ত T‘টাকাপে’-এর জন্য বাংলাদেশ ব্যাংক কোনো ওয়েবসাইট বা অ্যাপ চালু করেনি।

ভুয়া ওয়েবসাইটটি বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই টাকাপে ও এনপিএসবি (TakaPay ও NPSB)-এর লোগো এবং ট্রেডমার্ক ব্যবহার করছে, যা ট্রেডমার্ক আইন, ২০০৯-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ আইনের আওতায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কারও নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করতে পারে না।

এ ছাড়া, সদ্য প্রণীত ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্টসংক্রান্ত সেবা বা লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারে না। এমনকি কোনো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ গ্রহণ, ঋণ প্রদান বা অর্থ সংরক্ষণের মতো কার্যক্রম পরিচালনাও এই আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংক সবাইকে সতর্ক করে বলেছে, ভুয়া ওয়েবসাইটটিতে কোনো তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। এ ধরনের ওয়েবসাইটের ফাঁদে পা দিলে সাধারণ মানুষ আর্থিক প্রতারণা ও হয়রানির শিকার হতে পারেন বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X