কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার আকাশসীমায় সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

আকাশে যুদ্ধবিমানের সারি। ছবি : সংগৃহীত
আকাশে যুদ্ধবিমানের সারি। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার আকাশপথে উড়তে বড় এয়ারলাইনগুলোকে ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি’ সম্পর্কে সতর্ক করেছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনার আহ্বান জানিয়েছে।

শনিবার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এফএএ জানায়, ভেনেজুয়েলাকে ঘিরে অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতি ও বাড়তি সামরিক তৎপরতা বাণিজ্যিক বিমানগুলোর জন্য সব উচ্চতায় ঝুঁকি তৈরি করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি দেখা গেছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরি, অন্তত আটটি যুদ্ধজাহাজ ও এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার অন্যান্য দেশ থেকে মাদকবাহী নৌকা ছাড়লে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

২০১৯ সাল থেকেই যুক্তরাষ্ট্রের যাত্রী ও কার্গোবাহী বিমান ভেনেজুয়েলায় সরাসরি যাতায়াত বন্ধ রয়েছে। তবে কিছু মার্কিন এয়ারলাইন দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট রুটে ভেনেজুয়েলার আকাশপথ ব্যবহার করে থাকে।

আমেরিকান এয়ারলাইনস জানায়, তারা গত অক্টোবর থেকেই ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলছে। ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, তারা ‘অনেক আগেই’ ভেনেজুয়েলার ওপর দিয়ে ফ্লাইট বন্ধ করেছে। ইউনাইটেড এয়ারলাইনস এ বিষয়ে মন্তব্য করেনি।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, মার্কিন এয়ারলাইনগুলোকে ভেনেজুয়েলার ওপর দিয়ে উড়তে হলে অন্তত ৭২ ঘণ্টা আগে এফএএ-কে জানাতে হবে। তবে এটি ফ্লাইট পুরোপুরি নিষিদ্ধ করছে না।

এফএএ জানিয়েছে, সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলায় গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমে (জিএনএসএস) হস্তক্ষেপ বেড়েছে, যা কিছু ক্ষেত্রে পুরো ফ্লাইটজুড়ে প্রভাব ফেলেছে। পাশাপাশি ভেনেজুয়েলার সামরিক প্রস্তুতি বাড়ানোর লক্ষণও দেখা যাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, ভেনেজুয়েলার কাছে উন্নতমানের যুদ্ধবিমান ও এমন অস্ত্র রয়েছে যা বাণিজ্যিক বিমানের উচ্চতা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। নিচু উচ্চতায় অ্যান্টি–এয়ারক্রাফট আর্টিলারি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ঝুঁকি তৈরি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X