কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ‘গোপন চুক্তি’ নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে এখনও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন চুক্তি’ করা নিয়ে ব্যাখ্যাও দিলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, মার্কিন শুল্ক নিয়ে ‘নন-ডিসক্লোজার’ বা গোপনীয়তা চুক্তি হয়েছে, যা প্রকাশযোগ্য নয়। কারণ, এতে প্রতিযোগী দেশগুলোর বিষয় বিবেচনায় রাখতে হয়। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) আওতার চুক্তি নয়, বরং দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ভিত্তিতে হওয়া একটি বিষয়।

বুধবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি আগের তুলনায় ভালো অবস্থানে এসেছে। তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। মার্কিন শুল্ক নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত চুক্তির আগে আরও দর-কষাকষির সুযোগ রয়েছে।’

তিনি মনে করেন, শুল্ক যদি একটু কম হতো, তবে আরও ভালো হতো। তবে তুলনামূলকভাবে বাংলাদেশের অবস্থান এখনও ভালো। কোথায় কী কমানো দরকার, তা চুক্তির পর বোঝা যাবে। এখনো সমঝোতার সুযোগ রয়েছে।

এ সময় উপদেষ্টা বলেন, সরকার এখন নির্বাচনের পথে রয়েছে, তবে নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। যে পরিমাণ বাজেট দরকার, সরকার তা দেবে। তবে এখনই নির্দিষ্ট করে বলা যাবে না। নির্বাচন কমিশন যেই চাহিদা দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X